Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

নারী ক্ষমতায়নের গল্প বলবে 'অপরাজিতা দ্বিতীয় বর্ষ'! অভিনব উদ্যোগ শহর কলকাতায়

দ্য ওয়াল ব্যুরো: নারী ক্ষমতায়ণের (Women empowerment) দৃষ্টান্তমূলক সাফল্যের গল্পের ডালি নিয়ে আগামী ২৪ সেপ্টেম্বর, শনিবার বিকেল ৩টের সময় গড়িয়াহাটের কাছে একটি ছাদক্যাফেতে অনুষ্ঠিত হতে চলেছে 'অপরাজিতা দ্বিতীয় বর্ষ' (Aparajita 2nd year)। গতবছর

নারী ক্ষমতায়নের গল্প বলবে 'অপরাজিতা দ্বিতীয় বর্ষ'! অভিনব উদ্যোগ শহর কলকাতায়

শেষ আপডেট: 18 September 2022 10:51

দ্য ওয়াল ব্যুরো: নারী ক্ষমতায়ণের (Women empowerment) দৃষ্টান্তমূলক সাফল্যের গল্পের ডালি নিয়ে আগামী ২৪ সেপ্টেম্বর, শনিবার বিকেল ৩টের সময় গড়িয়াহাটের কাছে একটি ছাদক্যাফেতে অনুষ্ঠিত হতে চলেছে 'অপরাজিতা দ্বিতীয় বর্ষ' (Aparajita 2nd year)। গতবছর থেকে এই অভিনব অনুষ্ঠানটি শুরু করেছে 'উই মেক আস' নামের একটি সংস্থা।

যেখানে আলোচনায় অংশ নেবেন বেশ কয়েকজন নারী, যারা নিজ নিজ ক্ষেত্রে ব্যবসা শুরু করে স্বাবলম্বী (independent) এবং অন্যান্যদেরকেও নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করছেন। এঁদের মধ্যে কেউ বিউটিশিয়ান, কেউ আবার নেল আর্টিস্ট। বিভিন্ন রকম ব্যবসার ক্ষেত্র থেকে উঠে আসা এই নারীরা বলবেন তাঁদের জার্নি শুরুর গল্প।

তাঁরা ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন টিম 'খোলামকুচি'। 'উরিবাবা'র ইউটিউব চ্যানেলে সম্প্রতি মুক্তি পাওয়া সৌরভ পালোধি পরিচালিত এই ওয়েব সিরিজটি দর্শকদের পছন্দের তালিকায় উপরের দিকেই রয়েছে। ছবির পরিচালক সৌরভ ছাড়াও থাকবেন অভিনেতা অনিন্দ্য সেনগুপ্ত, শ্রেয়া ভট্টাচার্য, সঙ্গীতশিল্পী দেবদীপ মুখোপাধ্যায় ও তারিশি মুখোপাধ্যায়। দেবদীপের গানে সেই সন্ধের আসর হবে আরও রঙিন।

এছাড়াও অনুষ্ঠানে আসবেন অভিনেতা শ্রুতি দাস। 'ত্রিনয়নী' ও 'দেশের মাটি' সিরিয়ালের সৌজন্যে শ্রুতি এখন পরিচিত মুখ। তবে একজন নারী হিসাবে এই জায়গায় পৌঁছতে তাঁকেও কম লড়াই করতে হয়নি। গায়ের রঙ শ্যামলা হওয়ায় সোশ্যাল মিডিয়ায় বারংবার নিম্নরুচির অপমান, কটাক্ষের শিকার হতে হয়েছে তাঁকে। তবে সেসব কটাক্ষের বাউন্সারকে একেবারে ছক্কা হাঁকিয়ে মাঠের বাইরে পাঠিয়েছেন তিনি। 'অপরাজিতা দ্বিতীয় বর্ষ' অনুষ্ঠানে তাঁর লড়াইয়ের গল্পও শুনবে সবাই।

থাকবেন 'ক্যালকাটা সিক্সটি ফোর' ক্যাফের কো-ওনার স্নেহা চক্রবর্তী। একইসঙ্গে একজন বিখ্যাত ইউটিউবার এবং এক সন্তানের মা-ও। কীভাবে এতদিক তিনি সামলাচ্ছেন, সেই গল্পই শোনাবেন সবাইকে। গোটা অনুষ্ঠানটি পরিচালনা করবেন প্রাক্তন রেডিও জকি রয়।

আন্তর্জাতিক পুরস্কার জিতলেন চন্দন সেন! রাশিয়ার মাটিতে জয়জয়কার বাংলার


```