Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

গলায় তুলসীর মালা, নো মেকআপ লুকে অনুষ্কা, নেটপাড়ার জোর জল্পনা

অনুষ্কার গলায় এই মালা দেখা মাত্রই নেটপাড়ায় নানাজনের নানা মত। সম্প্রতিতে একাধিকবার তাঁদের বিভিন্ন আশ্রম কিংবা মন্দিরে দেখা গিয়েছে। কখনও তাঁরা ভজনে মন দিয়েছেন, কখনও আবার দেখা গিয়েছে সাধারণের সঙ্গে মিশে তাঁরা মন্দিরে ঈশ্বরের দরজায়।

গলায় তুলসীর মালা, নো মেকআপ লুকে অনুষ্কা, নেটপাড়ার জোর জল্পনা

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 16 February 2026 17:02

দ্য ওয়াল ব্যুরো: বেশ কিছুদিন ধরেই খবরের শিরোনামে রয়েছেন অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি, নাহ, কোনও সিনেমা কিংবা কোনও খেলাকে কেন্দ্র করে নয়, তবে তাঁদের জীবনযাবনে বিশেষ পরিবর্তন লক্ষ্য করছেন সকলে। এবার মুম্বই বিমানবন্দরে আবারও নজর কাড়লেন অনুষ্কা শর্মা (Anushka Sharma)। পাশে ছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। তবে এদিন শুধুই তারকাজুটির উপস্থিতি কিংবা পোশাক নয়, আলোচনার কেন্দ্রে উঠে আসে অনুষ্কার গলায় থাকা তুলসী মালা।

সাধারণ অথচ রুচিশীল পোশাকে দেখা যায় অভিনেত্রীকে। আরামদায়ক আউটফিট, খোলা চুল এবং চোখে চশমা— সব মিলিয়ে ছিল এক স্বাভাবিক, মেকআপহীন উপস্থিতি, সেলিব্রিটিদের ক্ষেত্রে সচরাচর যা দেখা যায় না, এক কথায় যাকে বলে নো মেকআপ লুক। সেই ছবিতেই গলায় থাকা তুলসী দানার মালা যেন আলাদা করে সকলের নজর কাড়ছে। ভারতীয় আধ্যাত্মিক সংস্কৃতিতে তুলসী মালা দীর্ঘদিন ধরেই ভক্তি, মানসিক শান্তির প্রতীক হিসেবে পরিচিত।

অনুষ্কার গলায় এই মালা দেখা মাত্রই নেটপাড়ায় নানাজনের নানা মত। সম্প্রতিতে একাধিকবার তাঁদের বিভিন্ন আশ্রম কিংবা মন্দিরে দেখা গিয়েছে। কখনও তাঁরা ভজনে মন দিয়েছেন, কখনও আবার দেখা গিয়েছে সাধারণের সঙ্গে মিশে তাঁরা মন্দিরে ঈশ্বরের দরজায়। যা দেখে একশ্রেণি জুটির সাধারণ জীবন যাপনের প্রশ্ন করছে, অপর শ্রেণি এই আচমকা পরিবর্তন দেখে প্রশ্ন তুলছেন। আবার কেউ কেউ মজার ছলে মন্তব্য করেছেন, তিনি কি তবে আরও আধ্যাত্মিক জীবনের পথে হাঁটছেন? তবে সমালোচনার তুলনায় প্রশংসার সুরই ছিল বেশি। ভক্তদের মতে, গ্ল্যামারের ভিড়ে থেকেও অনুষ্কার এই সাদামাটা উপস্থিতিই তাঁকে আলাদা করে তুলেছে।

অনুষ্কা ও বিরাট বরাবরই জনসমক্ষে সংযত এবং ব্যক্তিগত জীবন নিয়ে কম কথা বলেন। কিন্তু একসঙ্গে তাঁদের দেখা গেলেই অনুরাগীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। এদিনও বিমানবন্দরে তাঁদের স্বাভাবিক আচরণ, হাসিমুখ আর শান্ত উপস্থিতি নজর কেড়েছে সকলের। তবে এবার যা সামনে এল তা নিয়ে একাধিক প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। 

প্রসঙ্গত, কাজ থেকে নিজেকে খানিকটা সরিয়ে রেখেছেন অনুষ্কা শর্মা। বর্তমানে তাঁকে কোনও ছবিতেই দেখা যাচ্ছে না। দুই সুন্তান ও স্বামীকে নিয়ে এখন গুছিয়ে সংসার করছেন তিনি। 


```