Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

বেবিবাম্প নিয়েই ফোটশ্যুট! 'ভোগ'-এর কভারে হবু-মা অনুষ্কা

দ্য ওয়াল ব্যুরো: অগস্টে জানিয়েছিলেন সুখবর। জানুয়ারিতেই দুই থেকে তিন হতে চলেছেন এই সেলেব জুটি। কারও আন্দাজ করতে অসুবিধা হচ্ছে কাদের কথা বলা হচ্ছে! হ্যাঁ, ঠিক ধরেছেন অনুষ্কা শর্মা ও বিরাট কোহলির কথাই বলা হচ্ছে। এই সেলেব জুটির জীবনে আসতে চলেছ

বেবিবাম্প নিয়েই ফোটশ্যুট! 'ভোগ'-এর কভারে হবু-মা অনুষ্কা

শেষ আপডেট: 30 December 2020 13:49

দ্য ওয়াল ব্যুরো: অগস্টে জানিয়েছিলেন সুখবর। জানুয়ারিতেই দুই থেকে তিন হতে চলেছেন এই সেলেব জুটি। কারও আন্দাজ করতে অসুবিধা হচ্ছে কাদের কথা বলা হচ্ছে! হ্যাঁ, ঠিক ধরেছেন অনুষ্কা শর্মা ও বিরাট কোহলির কথাই বলা হচ্ছে। এই সেলেব জুটির জীবনে আসতে চলেছে 'বিরাট' নিউ ইয়ার গিফ্ট। ঘরে নতুন সদস্য আসার আগেই নেটিজেনদের চমক দিলেন অনুষ্কা। 'ভোগ'-এর কভার পেজের জন্য ফটোশ্যুট করলেন তিনি। অনুষ্কার ফটোশ্যুট প্রকাশ্যে আসতেই আসতেই তা ভাইরাল হয়ে যায়। স্ত্রীর এই ফটোশ্যুটে মুগ্ধ হয়েছেন বিরাট, করেছেন প্রশংসা। মা হওয়ার অনুভূতিকে প্রতি মুহূর্তে উপলব্ধি করছেন তিনি, আর সেই কথা জানিয়েছেন নিজের ফ্যানেদেরও। বিরুষ্কার ভালবাসা সবমহলেই চর্চিত। ২০১৮ সালে রূপকথার মতো করে গাঁটছড়া বাঁধেন এই সেলেব জুটি। এরপর বারবার বিভিন্নভাবে দুজনে দুজেনর পাশে থেকেছেন। এমন কি সন্তান আগমনের দিন এগিয়ে আসছে বললে, স্ত্রী অনুষ্কার পাশে থাকার জন্য বিরাট ছুটিও নিচ্ছেন এমন ইঙ্গিতও পাওয়া গেছে। গর্ভাবস্থায় স্ত্রী'র খেয়াল রাখা থেকে তাঁকে যোগব্যায়ামে সহায়তা করা, সবেতেই কিন্তু কোহলি পেয়েছেন বিরাট সাফল্য আর সেই সঙ্গেই জিতে নিয়েছেন নেটিজেনদের হৃদয়। সম্প্রতি বিরাট-অনুষ্কা তাঁদের বিবাহ বার্ষিকীতে জানান, খুব শিগগিরই তাঁরা দুই থেকে তিন হবেন। সেই দিনের জন্য তাঁরা অপেক্ষা করে রয়েছেন বলেও জানান অনুষ্কা শর্মা। তবে মা হওয়ার পরেই অনুষ্কা আবার লাইট ক্যামেরা অ্যাকশনের জগতে ফিরবেন কি না সেই নিয়ে জানতে ফ্যানেরা ভীষণ আগ্রহী। সব কৌতূহল মেটাতে অনুষ্কা জানান, সন্তানের জন্মের পর নিজের সংসার বেশ কিছুটা সাজিয়ে গুছিয়ে নিয়ে তবেই তিনি অভিনয়ে ফিরবেন। পরি, পাতাললোকের মতো সিনেমার প্রযোজনা করেছেন অনুষ্কা শর্মা। নিজের অভিনয়ের পাশাপাশি নিজের প্রযোজনা সংস্থার প্রতিও তিনি বেশ যত্নশীল। বলিউড ইন্ডাস্ট্রিতে কোনওরকম গডফাদার ছাড়াই হাঁটতে শুরু করেন তিনি। কখনও অভিনয় আবার কখনও প্রযোজনা, সবকিছুতেই অনুষ্কা নিজের মেধার প্রমাণ দিয়েছেন সমানভাবে। তিনি যেমন বেবিবাম্প নিয়ে ফটোশ্যুট করছেন তেমনই নিয়মিত ডাক্তারের ক্লিনিকেও যাচ্ছেন নিজের চেকআপের জন্য। ভীষণই যত্নশীল এই হবু মায়ের প্রতি তাই নেটিজেনদের ভালবাসা খানিক বেশি উপচে পড়েছে। তবে এই মুহূর্তে তিনি আর কোনও ফটোশ্যুট করবেন কি না, সে বিষয়ে পরিষ্কার করে কোনও ইঙ্গিত দেননি।

```