দ্য ওয়াল ব্যুরো: রাজকীয় বিয়ে বলতে যা বোঝায়, বিরাট-অনুষ্কার বিয়ে ছিল সেরকমই ব্যাপার। যদিও ২০১৭র ডিসেম্বরে ইতালিতে দুই তারকা বিয়ে করেন একেবারে ঘনিষ্ঠ পারিবারিক বৃত্তের মধ্যে। লোকচক্ষুর আড়ালে তাঁদের চার হাত এক হয়। তাঁদের জুটি বিরুষ্কা নামেই খ্যাত। কিন্তু ২২ গজে তাঁর চোখ ঝলসানো ব্যাটিং দেখে মুগ্ধ, বিরাট ভক্তদের কৌতূহল হওয়া তো স্বাভাবিক, কী হল ভারতীয় ক্রিকেট অধিনায়কের বিয়ের আসরে। পরে অবশ্য বিয়ের অনুষ্ঠানের বেশ কিছু ছবি, ভিডিও বাইরে বেরিয়েছে। সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তেমনই একটি ভিডিও প্রকাশ্যে এল, যেখানে বিরাটকে বিয়ের আগে হবু স্ত্রীর উদ্দেশে গান গাইতে দেখা যাচ্ছে। কিশোর কুমারের গাওয়া ‘মেরে মেহবুব কয়ামত হোগি’, হিট গানটি গাইছেন বিরাট। হলঘরে দর্শকদের মধ্যে হাজির পাত্র, পাত্রী পক্ষের পরিবারের লোকজন, বন্ধুবান্ধবরা। তাঁদের মধ্যে উপস্থিত অনুষ্কাও। বিরাট গানটি তাঁকেই উতসর্গ করে গাইছেন। গান শেষে হাততালিতে ফেটে পড়ল হল, কিন্তু একজন স্থির। ক্যামেরার ফোকাস একসময় অনুষ্কার মুখে পড়তে দেখা গেল, দৃশ্যতই তিনি আবেহবিহ্বল। চোখে জল।
ভিডিওটি দেখতে ক্লিক করুন নীচের লিঙ্কে
"https://www.youtube.com/embed/nxpyEJiARxw"
বিরুষ্কা এবছর জানুয়ারিতে বাবা-মা হয়েছেন। মেয়ের নাম রেখেছেন ভামিকা। সে কেমন দেখতে, তা নিয়েও মানুষের উদ্দীপনা, আগ্রহ কম নয়। বিরাট বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে গিয়েছেন ইংল্যান্ডে। ভামিকাকে নিয়ে অনুষ্কাও সেখানে গিয়েছেন।
২০০৮ সালে শাহরুখ খানের বিপরীতে রব দে বনা দি জোড়ি ছবি দিয়ে বলিউডে যাত্রা শুরু অনুষ্কার। সুলতান, ব্যান্ড বাজা বারাত, দিল ধড়কনে দো, অ্যায় দিল হ্যায় মুশকিল, সুই ধাগা, আরও পরপর ছবি করেছেন তিনি। পরে ২০১৩-য় ভাই কর্নেশ শর্মার সঙ্গে প্রোডাকশন ব্যানার ক্লিন স্টেট ফিল্মসের অধীনে এনএইচ ১০, পরী, ফিল্লৌরির মতো ছবিও করেন। গত ২ বছরে অবশ্য ওটিটি প্ল্যাটফর্মের দিকে ঝুঁকেছেন অনুষ্কা। পাতাললোক, বুলবুল-এর মতো ছবি উপহার দিয়েছেন। ২০১৮-য় জিরো-র পর কোনও ছবিতে দেখা যায়নি তাঁকে।