Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

‘সার্কাস চলছে, নিজেকে বিক্রি করব না’, আমন্ত্রণ পেয়েও অনন্ত-রাধিকার বিয়েতে যাবেন না আলিয়া

আগামী ১২ জুলাই গাঁটছড়া বাঁধবেন অনন্ত-রাধিকা। ভারতের হাই প্রোফাইল বিয়ের দিকেই নজর গোটা বিশ্বের।

‘সার্কাস চলছে, নিজেকে বিক্রি করব না’, আমন্ত্রণ পেয়েও অনন্ত-রাধিকার বিয়েতে যাবেন না আলিয়া

অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট

শেষ আপডেট: 10 July 2024 13:52

দ্য ওয়াল ব্যুরো: আম্বানি পরিবারের ছোট ছেলের বিয়ে বলে কথা! খাওয়া-দাওয়া থেকে পোশাক-গয়না  সবেতেই একেবারে রাজকীয়তার ছোঁয়া। কোনও কিছুতেই জাঁকজমকের অভাব নেই। হাতে আর মাত্র দু’দিন। তারপরেই মুকেশ ও নীতা আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের চার হাত এক হতে চলেছে ।

আগামী ১২ জুলাই গাঁটছড়া বাঁধবেন অনন্ত-রাধিকা। ভারতের হাই প্রোফাইল বিয়ের দিকেই নজর গোটা বিশ্বের। প্রায় চার মাস ধরে আম্বানিদের বাসভবনে শুরু হয়েছে অনন্ত-রাধিকার একের পর এক প্রাক বিবাহ অনুষ্ঠান। বলিউডের তাবড় তারকাদের উপস্থিতিতে আয়োজিত হয়েছে 'সঙ্গীত', 'গায়ে হলুদ' ইত্যাদি।

ইতিমধ্যে ৮৩ কোটি টাকা নিয়ে অনন্তের সঙ্গীতে আধ ঘন্টা গান গেয়েছেন জাস্টিন বিবার! প্রাক বিয়ের প্রতিটি অনুষ্ঠানেই ছোট-বড়-মাঝারি প্রায় সকল বলিউড তারকাদের উপস্থিতি চোখে পড়েছে। কিন্তু সেই অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও যাননি এক স্টারকিড। ‘আত্মসম্মান’-এর জন্য আম্বানিদের বিয়েতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন অনুরাগ কশ্যপের মেয়ে আলিয়া।

সোশ্যাল মিডিয়ায় বরাবরই ঠোঁটকাটা স্বভাবের জন্য নামডাক রয়েছে আলিয়ার। এবার অনন্ত-রাধিকার বিয়ে নিয়েও মুখ খুলেছেন তিনি। অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়েকে ইনস্টাগ্রামে 'সার্কাস'-এর সঙ্গে তুলনা করেছেন ২৩ বছর বয়সী আলিয়া। তাঁর দাবি, ওই বিয়ের কিছু অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু তিনি উপস্থিত থাকবেন না।

View this post on Instagram

A post shared by aaliyah (@aaliyahkashyap)

পরিচালকের কন্যা বলেন,  ‘আমায় আমন্ত্রণ জানানো হয়েছিল। আমি না বলেছি কারণ,  এখনও পর্যন্ত এইটুকু আত্মসম্মান আমার আছে। একটা বিয়ের জন্য এভাবে নিজেকে বিক্রি করব না।’ এখানেই শেষ নয়, রীতিমতো চাঁচাছোলা ভাষায় অনন্ত আম্বানির বিয়েকে কটাক্ষ করেন আলিয়া। তাঁর কথায়, ‘‘এত টাকা! এতই টাকা! কোথায় খরচ করব? চল জাস্টিনকেই ডেকে নিই।অম্বানির বিয়ে তো আসলে বিয়ে হচ্ছে না। ওখানে সার্কাস চলছে।’

 এনকোর হেলথকেয়ারের সিইও বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্টকে বিয়ে করতে চলেছেন আম্বানি পরিবারের থেলে। ছোট থেকেই পরস্পরকে চেনেন রাধিকা এবং অনন্ত। তাঁদের বিয়ের জল্পনা বহু দিনের। ইতিমধ্যেই দুটি প্রি-ওয়েডিং অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। জামনগরে আয়োজিত প্রথম অনুষ্ঠানটিতে বিল গেটস এবং মার্ক জুকারবার্গের মতো ব্যক্তিত্বরা হাজির ছিলেন। পারফর্ম করেন রিহানা। এবং দ্বিতীয়টি ছিল ভূমধ্যসাগরে এক ক্রুজ পার্টি।অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বাক্স-প্যাঁটরা গুছিয়ে অতিথিরা আসতে শুরু করেছেন। আপতত দুজনের আনুষ্ঠানিকভাবে চারহাত এক হওয়ার পালা।


```