
অনুরাগ কাশ্যপ
শেষ আপডেট: 31 December 2024 18:10
দ্য ওয়াল ব্যুরো: ‘বলিউড ছুটছে অর্থলাভ, রিমেক ছবি, স্টার মেকিং কালচারের দিকে’, বললেন ফিল্মমেকার অনুরাগ কাশ্যপ (Anurag Kashyap)। তাতেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে দেখা দিচ্ছে সৃজনশীলতার অভাব। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের বর্তমান পরিস্থিতি নিয়ে যাবতীয় ক্ষোভ উগড়ে দিলেন অনুরাগ।
কাশ্যপ সাক্ষাৎকারে বলেন,‘আজকাল বাইরে গিয়ে ছবি নিয়ে কিছু পরীক্ষা নিরীক্ষা, আমার পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছে, কারণ এটি খরচসাপেক্ষ, প্রযোজক এইসবের মধ্যে প্রফিট-মার্জিন নিয়ে ভাবতে শুরু করে দেয়,’ এখানেই থামেননি অনুরাগ, ‘ছবি তৈরির আগে থেকেই, কীভাবে সেটা বিক্রি হবে তা গুরুত্বপূর্ণ হয়ে যায়। তাই চলচ্চিত্র নির্মাণের আনন্দ মাটি হয়ে যায়। সেই জন্যই ঠিক করেছি, আমি আগামী বছর মুম্বই ছাড়ব। আমি দক্ষিণে যাচ্ছি। ওখানে সিনেমা নিয়ে এখনও উদ্দীপনা আছে, আমি ওখানে যেতে চাই। নইলে বুড়ো হয়েই মরব। আমি আমার নিজের ইন্ডাস্ট্রিকে দেখে হতাশ এবং বিরক্ত। তাদের মানসিকতা দেখে বিরক্ত,’ বললেন পরিচালক-অভিনেতা। কাশ্যপ এও বলেন যে ‘মঞ্জুম্মল বয়েজ’-এর মতো ফিল্ম একেবারে নতুন ধরণের এবং এর ন্যারেটিভ নিয়ে এক্সপেরিমেনন্ট করা হয়েছে, বলিউডে কখনওই এই ছবি দেখে উদ্বুদ্ধ হবে না, উল্টে সফল হতে, এর ‘রিমেক’ করবে। নতুন কিছু চেষ্টা করবে না।”
মুম্বইয়ে গজিয়ে ওঠা একের পর এক ওঠা ট্যালেন্ট এজেন্সির বিস্তার নিয়ে অনুরাগ মুখ খোলেন। তাঁর দাবি ট্যালেন্ট এজেন্সিগুলো প্রতিভার খোঁজে নেই, তারা অর্থের খোঁজেই মত্ত। “এখনকার অভিনেতাদের সঙ্গে মানিয়ে নেওয়া কঠিন। তারা কেউ অভিনয় করতে চায় না, তারা সবাই তারকা হতে চায়,’ বলেন অনুরাগ। ট্যালেন্ট এজেন্সিগুলো নিয়ে অনুরাগ বলেন, ‘এজেন্সিগুলো—শুধু আপনার কাছ থেকে টাকা তুলবে। তারা নতুনদের কেরিয়ার তৈরিতে সাহায্য করবে না। নতুন অভিনেতাদের উন্নতির জন্য কিচ্ছু করে না। অ্যাক্টিং ওয়ার্কশপে পাঠানোর পরিবর্তে, তারা অভিনেতাদের জিমে পাঠায়,’। কাশ্যপ আরও যোগ করে বলেন, এই এজেন্সিগুলি অভিনেতা এবং ফিল্মমেকার মধ্যে প্রাচীর হয়ে উঠেছে। (bollywood industry, bollywood actors)
অনুরাগ কাশ্যপ সম্প্রতি মালয়ালম অ্যাকশন থ্রিলার ‘রাইফেল ক্লাব’-এ অভিনয় করেছেন, যা চলতি বছরে ১৯ ডিসেম্বর-এ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।