Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

'দ্য কাশ্মীর ফাইলস' অস্কারে গেলে ভারতের জন্য তা লজ্জাজনক হবে! সরব অনুরাগ

দ্য ওয়াল ব্যুরো: মার্চ মাসে রিলিজের পর থেকেই দেশজুড়ে বিতর্ক শুরু হয় ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) নিয়ে। তুমুল সমালোচিত হতে হয়েছিল ছবিটিকে। তবে বক্স অফিসে এই বিতর্কের প্রভাব যেন শাপে বর হয়েছিল। কাশ্মীরি পণ্ডিতদের জীবনের গল্প নিয়ে

'দ্য কাশ্মীর ফাইলস' অস্কারে গেলে ভারতের জন্য তা লজ্জাজনক হবে! সরব অনুরাগ

শেষ আপডেট: 18 August 2022 14:16

দ্য ওয়াল ব্যুরো: মার্চ মাসে রিলিজের পর থেকেই দেশজুড়ে বিতর্ক শুরু হয় ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) নিয়ে। তুমুল সমালোচিত হতে হয়েছিল ছবিটিকে। তবে বক্স অফিসে এই বিতর্কের প্রভাব যেন শাপে বর হয়েছিল। কাশ্মীরি পণ্ডিতদের জীবনের গল্প নিয়ে তৈরি এই সিনেমা বক্সঅফিসে রীতিমতো ঝড় তুলেছিল। বছরের প্রথম হিন্দি সিনেমা হিসাবে ২০০ কোটির ক্লাবে নাম লিখিয়েছিল বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য কাশ্মীর ফাইলস’। এদিকে, সিনেমা সমালোচক থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক ব্যক্তিত্বরা, সকলেই ছবিটিকে প্রোপাগান্ডা ছবির তকমা দিয়েছেন। এবার সেই প্রসঙ্গ টেনেই আরও বিস্ফোরক মন্তব্য করে বসলেন বলিউডের অন্যতম সেরা পরিচালক অনুরাগ কাশ্যপ (Anurag Kashyap)।

নিজের আগামী ছবি 'দোবারা'র প্রোমোশনে দেশের বিভিন্ন শহরে ঘুরছেন অনুরাগ। সম্প্রতি সেই ছবির বিষয়েই এক সাক্ষাৎকার দেওয়ার সময় ভারতের অস্কার নমিনেশন নিয়ে কথা প্রসঙ্গে বোমা ফাটান অনুরাগ। তিনি বলেন, “এইবছর ভারত থেকে নির্বাচিত পাঁচটি সিনেমার মধ্যে 'আরআরআর' যেতে পারে। তবে যে সিনেমাকেই অস্কারে পাঠানো হোক না কেন, আশা করছি ‘দ্য কাশ্মীর ফাইলস’কে নির্বাচিত করা হবে না। যদি এমনটা হয়, তাহলে দেশের জন্য সেটা খুবই লজ্জাজনক হবে।”

অনুরাগ কাশ্যপের এমন মন্তব্যের পরই শোরগোল শুরু হয়। তাঁর এমন মন্তব্য নজর এড়ায়নি বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri)। পাল্টা দিয়ে তাঁর মন্তব্য, 'কাশ্মীরি পণ্ডিতদের হত্যাকে অস্বীকার করা বলিউডের দুশ্চরিত্র ব্যক্তিরা ইতিমধ্যেই অস্কার নমিনেশনের জন্য দ্য কাশ্মীর ফাইলসের বিরুদ্ধে প্রচার করা শুরু করে দিয়েছে।'

https://twitter.com/vivekagnihotri/status/1559801661622816768?s=20&t=uGp5QDeAHDrMCfs331ePfQ

উল্লেখ্য, কানাডার স্বনামধন্য পরিচালক ডিলান মোহন গ্রে (Dylan Mohan Gray) -ও অনুরাগ কাশ্যপের সুরে সুর মিলিয়েছেন। তাঁর মন্তব্য, 'যদি নিরপেক্ষভাবে বোর্ডের তরফে ভারত থেকে দ্য কাশ্মীর ফাইলসকে অস্কারের জন্য পাঠানো হয়, তাহলে এর থেকে লজ্জার আর কিছু হবে না। বিশ্বজুড়ে ভারতবর্ষের এখনও যেটুকু সুনাম রয়েছে, অনুরাগ সেটাই রক্ষা করার জন্য এই কথাটা বলেছে।”

‘ছেলেরা কথা রাখে না’, তাই নিজেকেই ভালবেসে বিয়ে করলেন অভিনেত্রী কনিষ্কা


```