Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'ব্রাহ্মণদের মুখে মূত্র...' কুকথার পরে ক্ষমা চেয়েও রেহাই নেই, ফের অনুরাগের বিরুদ্ধে এফআইআর

ব্রাহ্মণদের নিয়ে 'আপত্তিকর' মন্তব্য করার অভিযোগে জয়পুরের বাজাজ নগর থানায় অভিযোগ দায়ের করা হয়।

'ব্রাহ্মণদের মুখে মূত্র...' কুকথার পরে ক্ষমা চেয়েও রেহাই নেই, ফের অনুরাগের বিরুদ্ধে এফআইআর

অনুরাগ কাশ্যপ (ছবি- গুগল)

শেষ আপডেট: 21 April 2025 15:45

দ্য ওয়াল ব্যুরো: ব্রাহ্মণদের বিরুদ্ধে মন্তব্য করে কার্যত ফেঁসে গিয়েছেন পরিচালক অনুরাগ কাশ্যপ। দিনে দিনে বিতর্ক বাড়ছে। ক্ষমা চাইলেও স্বস্তি মিলছে না। এবার জয়পুরে পরিচালকের বিরুদ্ধে দায়ের করা হল এফআইআর (Anurag Kashyap Faces Case In Jaipur)। 

ব্রাহ্মণদের নিয়ে 'আপত্তিকর' মন্তব্য করার অভিযোগে জয়পুরের বাজাজ নগর থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ পদক্ষেপ নেবেন বলেই জানা গিয়েছে। 

অনন্ত মহাদেবান পরিচালিত প্রতীক গান্ধী ও পত্রলেখা অভিনীত 'ফুলে' ছবি সেন্সরের কোপে পড়ে। জ্যোতিরাও এবং সাবিত্রী বাই ফুলের জীবনী তুলে ধরা হয়েছে ছবিতে। পাশাপাশি দেখানো বর্ণবৈষম্য, লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে দম্পতির লড়াই। এই কারণেই ব্রাহ্মণ সমাজের রোষের মুখে পড়েছে 'ফুলে'। 

'ফুলে'র (Phule) মুক্তির পিছিয়ে যেতেই সরব হয়ে একটি পোস্ট করেন অনুরাগ কাশ্যপ। সেই পোস্টেই এক ইউজারের কমেন্টের পাল্টা জবাবে লেখেন, 'ব্রাহ্মণদের উপর আমি  মূত্রত্যাগ করব। কোনও সমস্যা?' পরিচালকের এই মন্তব্য ঘিরেই শুরু হয় বিতর্ক। চাপের মুখে ক্ষমা চাইতে বাধ্য হন তিনি।

সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়ে অনুরাগ লেখেন, 'আমি ক্ষমা চাইছি। তবে আমার পোস্টের কারণে নয়। আমি যে বাক্য ব্যবহার করেছি তা ভুলভাবে দেখানো হয়েছে এবং এর থেকে ঘৃণা ছড়ানো হচ্ছে। কোনও কাজ বা মন্তব্য আপনার মেয়ে, পরিবার, বন্ধুর থেকে বড় নয়। তাঁদের ধর্ষণ, খুনের হুমকি দেওয়া হচ্ছে। বলে দেওয়া কথা ফিরিয়ে নিতে পারব না এবং নেবও না। আমার পরিবার কোনও কিছুর মধ্যেই থাকে না। তাই আমার থেকে যদি ক্ষমাই চান তাহলে আমি ক্ষমা চাইছি।'

এরপরও বিতর্ক থামেনি। অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) মন্তব্যের কারণে ক্ষুব্ধ ব্রাহ্মণী সেনা। পরিচালকের মুখে কালি ছেটাতে পারলে ১ লক্ষ টাকা পুরষ্কার ঘোষণা করেন তাঁরা।


```