Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

আর একা নয় অনুপম, মার্চ মাসেই আসছেন মিসেস রায়

গুঞ্জন সত্যি করে বিয়ের পিঁড়িতে অনুপম। পাত্রী কে!

আর একা নয় অনুপম, মার্চ মাসেই আসছেন মিসেস রায়

শেষ আপডেট: 26 February 2024 15:43

দ্য ওয়াল ব্যুরো: কাঞ্চন-শ্রীময়ীর বিয়ের মরশুমে এল আরও এক বিয়ের খবর। ইন্ডাস্ট্রিতে চলা কানাঘুষোকে সত্যি করে এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অনুপম রায়। 
২০২১ সালে প্রিয়া চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে ইতি টানেন গায়ক। তারপর গত বছর পরমব্রতর সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। এবার অনুপমও নতুন করে ঘর বাঁধতে চলেছেন। জানালেন পাত্রীর নামও, প্রশ্মিতা পাল। বাংলায় বহু ছবিতে গান গেয়েছেন তিনি। 

Anupam-Prashmita: ভেঙেছে বিয়ে, প্রেমে বিশ্বাস না-হারানো অনুপম মন দিলেন  প্রশ্মিতাকে? গুঞ্জন টলিউডে - Is Anupam Roy found love again?  Singer-Composer's friendship with Prashmita Paul ...
সূত্রের খবর, প্রশ্মিতারও আগের সম্পর্ক কিছুদিন আগেই ভেঙেছে। অন্যদিকে অনুপমের কথা কারও অজানা নেই। প্রশ্মিতার সঙ্গে অনুপমের আলাপ বহু বছরের। তবে বন্ধুত্বের বাইরে তা কিছুই ছিল না। প্রিয়ার চলে  যাওয়া অনুপমের জীবনের সবচেয়ে বড় ক্ষতি, জানিয়েছিলেন গায়ক নিজেই। এবার প্রশ্মিতার হাত ধরে ক্ষতিপূরণ হবে এমনই আশায় বন্ধুত্বকে অন্য স্তরে নিয়ে গেলেন অনুপম। গত বছর জন্মদিন থেকেই সম্পর্কের গুঞ্জন শোনা গেছিল, এবার সেই গুঞ্জনে সিলমোহর দিলেন অনুপম নিজেই। জানালেন, বড় করে বিয়ের ইচ্ছে নেই। ছোট আয়োজনেই চারহাত এক করবেন। ২ মার্চ বিয়ে করবেন দুজনে।


রাজ চক্রবর্তীর 'বোঝে না সে বোঝে না' ছবিতে গান গেয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছিলেন প্রশ্মিতা। পরবর্তীতে 'দেখতে বউ বউ' (শুধু তোমারই জন্য), 'হতে পারে না' (বলো দুগ্গা মাইকি)-র মতো হিট গান গেয়েছেন তিনি। অনুপম রায়ের সুরেও ‘তোমায় নিয়ে গল্প হোক’ (হাইওয়ে)-র মতো গান গেয়েছেন প্রশ্মিতা।


```