Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

রাজনীতির ময়দানে আরও এক অভিনেতা, খুলছেন নিজস্ব দল

অভিনয় পেশা থেকে রাজনীতিতে আসা এখন নতুন কোনও ঘটনা নয়।

রাজনীতির ময়দানে আরও এক অভিনেতা, খুলছেন নিজস্ব দল

শেষ আপডেট: 30 January 2024 23:00

দ্য ওয়াল ব্যুরো: অভিনয় পেশা থেকে রাজনীতিতে আসা এখন নতুন কোনও ঘটনা নয়। বিশেষত, রাজ্যটির নাম যখন তামিলনাড়ু।

অতীতে তামিলভূমে রাজনৈতিক দল খুলে রাজনীতিতে প্রবেশের নজির রয়েছে একাধিক দক্ষিণী তারকার। রামারাও, জয়ললিতা, রজনীকান্ত, কমল হাসান, পবন কল্যাণদের পর এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছেন ‘লিও’ ছবি খ্যাত অভিনেতা থলপতি বিজয়।

২০২৬ সালে তামিলনাড়ুতে বিধানসভা ভোট। সূত্রের খবর, তার আগেই নিজের রাজনৈতিক দল খুলতে চলেছেন দক্ষিণী এই তারকা। ইতিমধ্যেই দলের নাম ও রেজিস্ট্রেশনের জন্য তিনি জাতীয় নির্বাচন কমিশনের কাছে আবেদনও জানিয়েছেন বলে জানা যাচ্ছে।

বিজয় ঘনিষ্ঠ একটি সূত্রের দাবি, অনুরাগীরা চাইছেন ২০২৪ এর লোকসভা ভোটের আগেই দল খুলে ভোটে লড়ুন বিজয়। কমিশন থেকে অনুমতি মিললে সেই সম্ভাবনাও রয়েছে বলে জানাচ্ছে সংশ্লিষ্ট সূত্র।

আচমকা রাজনীতির ময়দানে কেন?

ঘনিষ্ঠ মহল সূত্রের দাবি, বিজয়ের নিজস্ব একটি এনজিও রয়েছে। তার মাধ্যমে বছরভরই বিভিন্ন সমাজসেবা মূলক কাজ করে থাকেন তিনি। এবার পুরো দমে সমাজসেবা করতে চান তিনি। তাই রাজনৈতিক দল তৈরির ভাবনা।

এখনও পর্যন্ত ৬৮টি তামিল ছবিতে অভিনয় করেছেন বিজয়। প্রতিটি ছবিই বক্স অফিসে হিট। অল্পসময়ের মধ্যেই তৈরি হয়েছে তাঁর নজরকাড়া ফ্যান বলয়। সেই অনুরাগীদের ভালবাসার ভরসাতেই অভিনয়ের পর এবার রাজনীতির ময়দানে অভিনেতা।

অভিনয়ের মতো রাজনীতিতেও বিজয় সফল হবেন বলেই মনে করছেন অনুরাগীর। বাকিটা বলবে সময়।


```