Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অঙ্কুশ-সন্দীপ্তার 'শিকারপুর' এবার সিনেমা হিসেবে টিভির পর্দায়! কবে, কখন দেখা যাবে

অঙ্কুশ-সন্দীপ্তার 'শিকারপুর' এবার সিনেমা হিসেবে টিভির পর্দায়! কবে, কখন দেখা যাবে

শেষ আপডেট: 14 October 2023 14:39

শুভদীপ বন্দ্যোপাধ্যায়

এই বছরের শুরুতে ৬ জানুয়ারি শুরু হয়েছিল ওয়েব সিরিজ 'শিকারপুর'। মোট ৯টি পর্বে সম্প্রচারিত হয়েছে এই সিরিজটি। এবার ওটিটির গণ্ডি ছাড়িয়ে ছোটপর্দায় মুক্তি পেতে চলেছে 'শিকারপুর'। নির্ঝর মিত্র পরিচালিত শিকারপুর সিরিজকে নতুনভাবে এডিট করে সিনেমার আকারে দর্শকের দরবারে পরিবেশন করা হবে। আগামীকাল ১৫ অক্টোবর জি বাংলা সিনেমায় দেখা যাবে শিকারপুর সিরিজ তথা ছবিটি। 

শিকারপুর-এর সবচেয়ে বড় চমক গোয়েন্দা চরিত্রে অঙ্কুশের প্রথম আবির্ভাব। যে হিরোকে দর্শকরা কমেডি হিরো বা ডান্স হিরোর রোলেই দেখে অভ্যস্ত তাঁকে শিকারপুরে দেখা যাবে দুঁদে গোয়েন্দা চরিত্রে। 

উত্তরবঙ্গে পাহাড়ের কোলে একটা ছোট্ট জনপদ শিকারপুর। কিন্তু, হঠাৎ একদিন শান্ত মানুষগুলির জীবনে নেমে আসে আতঙ্কের প্রহর। অজানা কারও 'শিকার' হতে থাকে একের পর এক মানুষ। আর সমস্ত খুন হওয়া মানুষের পদবী আবার ঘোষ।

এই রহস্যের কিনারা করছে গোয়েন্দা কেষ্ট ওরফে অঙ্কুশ। স্লিং ব্যাগ, চেক শার্ট আর কালো রোদচশমা পরা কেষ্ট গোয়েন্দা কিন্তু ফেলুদা কিংবা ব্যোমকেশের মতো গুরুগম্ভীর নয়। অতি সাদামাটা পাশের বাড়ির একজন ছেলের মতোই অঙ্কুশ হাজির হচ্ছেন পর্দায়। সিরিজটি দেখে অঙ্কুশের অভিনয় বিপুল প্রশংসিত হয়েছে। পর্দায় চমকের পর চমক দিয়েছেন তিনি।

অঙ্কুশের বিপরীতে তাঁর প্রেমিকা চুমকির চরিত্রে দেখা গেছে সন্দীপ্তা সেনকে। ওয়েব সিরিজ থেকে ফিচার ফিল্ম আকারে মুক্তি পাওয়াতে সন্দীপ্তার কেরিয়ারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ছবি হিসেবেও রয়ে যাবে শিকারপুর। এই ছবিতে অত্যন্ত সপ্রতিভ অভিনয় করেছেন সন্দীপ্তা। শিকারপুর-এর মাধ্যমেই অঙ্কুশের সিরিজে হাতেখড়ি হলেও এর আগে একাধিক ওয়েব সিরিজে অভিনয় করে ফেলেছেন সন্দীপ্তা।

ছবির আরও বড় চমক সন্দীপ্তার বাবার চরিত্র। সেই ভূমিকায় রয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। 
দীনদয়াল বিশ্বাস চরিত্রে তুখোড় অভিনয় করেছেন কৌশিক। এই ছবিতে কৌশিক গঙ্গোপাধ্যায়ের মতো দাপুটে অভিনেতার সঙ্গে পাল্লা দিয়ে তাক লাগানো অভিনয় করেছেন অঙ্কুশ।

সন্দীপ্তা-অঙ্কুশ-কৌশিক গঙ্গোপাধ্যায় ছাড়াও  ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে রয়েছেন দেবাশিস মণ্ডল। যিনি মন্দার সিরিজের জনপ্রিয় মুখ। শিকারপুরের থানার ছোটবাবুর চরিত্রে দাপুটে অভিনয় করেছেন দেবাশিস। দেবেশ রায়চৌধুরীও রয়েছেন ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। নজর কেড়েছেন কোরক সামন্ত ও সায়ন ঘোষ। 

আগামীকাল রবিবার জি বাংলা সিনেমা চ্যানেলে ঠিক দুপুর ১২টায় ফিচার ফিল্ম আকারে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে শিকারপুর ছবির। 


অনেকের পক্ষেই ওটিটিতে সিরিজ দেখার সুযোগ হয় না। আজও বিনোদন বলতে টিভির পর্দায় দেখা সিনেমাই বোঝেন তাঁরা। সেই সব দর্শকদের জন্য পুজোর আগেই থাকছে এই দারুণ উপহার। সিরিজ হিসেবে শিকারপুরের দৈর্ঘ্য খানিকটা বেশি ছিল। তাই ৯টি সিরিজের অনেক অংশ নতুনভাবে সম্পাদনা করে, ফেলে দেওয়া অংশ নতুনভাবে জুড়ে ফিচার ফিল্মের আকারে টিভিতে সব রকম দর্শকের জন্য দেখানো হবে ছবিটি। এমন সুযোগ কিন্তু একেবারেই মিস করা যাবে না।


```