Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

অনুষ্কাকে চুমু খাচ্ছেন সুশান্ত! কান্নায় ভেঙে পড়েছিলেন অঙ্কিতা, আঁচড়ে দিয়েছিলেন প্রেমিককে

সম্প্রতি স্বামী ভিকি জৈনের সঙ্গে বিগ বস ১৭তে অংশ নিয়েছেন অঙ্কিতা। সেখানেই অন্য প্রতিযোগীদের সামনে এতদিনের এই লুকিয়ে রাখা কথা স্বীকার করেছেন অভিনেত্রী। 

অনুষ্কাকে চুমু খাচ্ছেন সুশান্ত! কান্নায় ভেঙে পড়েছিলেন অঙ্কিতা, আঁচড়ে দিয়েছিলেন প্রেমিককে

শেষ আপডেট: 26 December 2023 16:54

দ্য ওয়াল ব্যুরো: সেই 'পবিত্র রিশতা' থেকে শুরু। রিল লাইফের পবিত্র সম্পর্ক রিয়েল লাইফেও ভালবাসায় পরিণতি পেয়েছিল। তারপর টানা ৭ বছর একে অপরকে ডেট করেছিলেন সুশান্ত সিং রাজপুত এবং অঙ্কিতা লোখান্ডে। তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে। দুজনের পথ আলাদা হয়ে গেছে, সুশান্ত এবং অঙ্কিতা দুজনেই অন্য সম্পর্কে জড়িয়েছেন। তার মধ্যেই ২০২০ সালে সুশান্তের আত্মহত্যা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। প্রাক্তন প্রেমিকের মৃত্যুর পর তাঁকে নিয়ে একাধিকবার প্রকাশ্যে মুখ খুলেছেন অঙ্কিতা। এবার বিগ বসের ঘরে বসে সুশান্তের অনস্ক্রিন চুম্বন এবং ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে নিজের প্রতিক্রিয়া জানালেন অভিনেত্রী। অঙ্কিতা জানিয়েছেন, প্রেমিককে অন্য অভিনেত্রীদের সঙ্গে ঘনিষ্ঠ হতে দেখে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। 

অঙ্কিতার সঙ্গে সম্পর্কে থাকাকালীনই 'শুদ্ধ দেশি রোম্যান্স' এবং 'পিকে' ছবিতে অভিনয় করেছিলেন সুশান্ত। দুটি সিনেমায় পরিণীতি চোপড়া, বাণী কাপুর এবং অনুষ্কা শর্মার সঙ্গে চুম্বন ও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছিলেন সুশান্ত। সিনেমা হলে বসে যখন সেই দৃশ্য প্রথম দেখেছিলেন, তখন তাঁর মাথা ঘুরে গিয়েছিল, জানিয়েছেন অঙ্কিতা। সম্প্রতি স্বামী ভিকি জৈনের সঙ্গে বিগ বস ১৭তে অংশ নিয়েছেন অঙ্কিতা। সেখানেই অন্য প্রতিযোগীদের সামনে এতদিনের এই লুকিয়ে রাখা কথা স্বীকার করেছেন অভিনেত্রী। 

অঙ্কিতা জানিয়েছেন, সুশান্ত জানতেন, অঙ্কিতা পর্দায় তাঁকে অন্য কারও সঙ্গে ঘনিষ্ঠ হতে দেখলে তাঁর মন ভেঙে যাবে, তিনি সামলাতে পারবেন না। তাই প্রেমিকার জন্য আস্ত একটা সিনেমা হল বুক করেছিলেন তিনি। "আমরা একসঙ্গে ছবিটি দেখতে গিয়েছিলাম। ও যশ রাজ স্টুডিওতে পুরো থিয়েটার হল বুক করেছিল। সেখানে আমি আর সুশান্ত ছাড়া কেউ ছিল না। কারণ ও জানত যে আমার্ মাথা ঠিক থাকবে না এসব দেখার পর," জানিয়েছেন অঙ্কিতা। তিনি আরও জানিয়েছেন, সিনেমা হলে তিনি সুশান্তের হাতে রীতিমতো আঁচড়ে দিয়েছিলেন। 

"ও পালিয়ে গিয়েছিল, আর ফিরে আসেনি। আমি পুরো ফিল্মটা দেখেছি এবং সমস্ত দৃশ্য দেখার পর বাড়িতে পৌঁছে খুব কেঁদেছিলাম। এমনকী, সুশান্তও কেঁদে ফেলেছিল। বলেছিল, ‘সরি বুবু। আর করব না," জানিয়েছেন অভিনেত্রী । তিনি স্বীকার করেছেন যে ওই দৃশ্যগুলি দেখার পরে তিনি সুশান্তের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার সময় সেগুলি তাঁর চোখের সামনে ভেসে উঠত, এবং তিনি সুশান্তকে দূরে ঠেলে দিতেন।

বর্তমানে যদিও এসব ভুলে ভালই আছেন অঙ্কিতা। বস্তুত, প্রাক্তন প্রেমিক সুশান্তের মৃত্যুর পর প্রেমিক ভিকি জৈনের সঙ্গে বিয়ে সারেন তিনি। এ ব্যাপারে ভিকি আবার নিজেই অঙ্কিতার মতো, দাবি অভিনেত্রীর। 'ভিকি যদি ভুল কিছু দেখে ফেলে, তাহলেই গেল! ও একেবারেই পছন্দ করে না," জানিয়েছেন অঙ্কিতা। 


```