Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিগ বস ১৭ শেষ হতে না হতেই সিনেমায় অঙ্কিতা

স্বাধীনতা সংগ্রামী বিনায়ক দামোদর সাভারকরের বায়োপিকে দেখা জেতে চলেছে বিগ বস খ্যাত অঙ্কিতাকে। এই ছবির প্রধান চরিত্রে আছেন রণদীপ হুডা।

বিগ বস ১৭ শেষ হতে না হতেই সিনেমায় অঙ্কিতা

শেষ আপডেট: 31 January 2024 17:54

দ্য ওয়াল ব্যুরো: সদ্য শেষ হল বিগ বস ১৭। অঙ্কিতা লোখান্ডে জিতবে এমনই ভেবেছিলেন বিগ বসের দর্শকেরা। কিন্তু তারা আশাহত হন। শেষ পাঁচ জনের মধ্যে আসার পর আর বেশিদূর এগোতে পারেননি এই অভিনেত্রী। বেরিয়ে যেতে হয় তাঁকে। বিগ বস ১৭ বিজয়ী হন মুনাওয়ার ফারুকি।

তবে শো শেষের পরেই নতুন ছবির কথা ঘোষণা করলেন অঙ্কিতা। নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন সে কথা। 


স্বাধীনতা সংগ্রামী বিনায়ক দামোদর সাভারকরের বায়োপিকে দেখা জেতে চলেছে বিগ বস খ্যাত অঙ্কিতাকে। এই ছবির প্রধান চরিত্রে আছেন রণদীপ হুডা। ইতিমধ্যে মুক্তি পেয়েছে টিজার।


অঙ্কিতা নতুন সিনেমার মোশন পোস্টার শেয়ার করেছেন সবার সঙ্গে। সেখানে সাভারকরের চরিত্রে দেখা যাচ্ছে রণদীপ হুডাকে। ছবির নাম 'স্বতন্ত্র বীর সাভারকর'। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন রণদীপ হুডা ও উৎকর্ষ নৈথানি। মার্চের ২২ তারিখ ছবিটি মুক্তি পেতে চলেছে বলে জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

বিগ বসে থাকাকালীন অঙ্কিতা ও তাঁর স্বামী ভিকি জৈনকে নিয়ে কম চর্চা হয়নি। দুজনের মধ্যে অশান্তি লেগেই থাকত। সেই ঝামেলার মাঝেই উঠে আসে অঙ্কিতার প্রাক্তন প্রেমিক সুশান্ত সিং রাজপুতের কথাও। জানা যায় অঙ্কিতা ওঁর মৃত্যুতে কতটা কষ্ট পেয়েছিলেন। প্রায় ৫ বছর সম্পর্কে ছিলেন অঙ্কিতা-সুশান্ত। পরে ওঁদের বিচ্ছেদ হয়ে যায়। ২০২১ সালে বিয়ে করেন প্রেমিক ভিকিকে। তবে তাঁদের সম্পর্কও যে খুব ছন্দে নেই, তা বোঝা যায় গোটা বিগ বস জুড়েই।


'পবিত্র রিশতা' সিরিয়ালের মাধ্যমে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন অঙ্কিতা। এরপর 'মণিকর্ণিকা', 'বাঘি ৩'-এও ওনাকে দেখা যায়। এরপর 'স্বতন্ত্র বীর সাভারকর'-এর হাত ধরে আবারও বড় পর্দায় দেখা যাবে অঙ্কিতাকে।


```