Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাড়িতে না জানিয়ে পাহাড়ে গিয়ে বিয়ে! সিঁদুরটুকুও পরতে চাননি অঙ্কিতা

দ্য ওয়াল ব্যুরো: বিয়ের কোনও আচার-অনুষ্ঠানে এক্কেবারে বিশ্বাসী নন অঙ্কিতা চক্রবর্তী (Ankita Chakrabarty)। দিনক্ষণ দেখে ঘটা করে বিয়ে করতে হবে, তাও চাননি। তবু অঙ্কিতা আর তাঁর প্রেমিক প্রান্তিক বন্দ্যোপাধ্যায়ের (Prantik Banerjee) বিয়ের ছব

বাড়িতে না জানিয়ে পাহাড়ে গিয়ে বিয়ে! সিঁদুরটুকুও পরতে চাননি অঙ্কিতা

শেষ আপডেট: 11 June 2022 13:49

দ্য ওয়াল ব্যুরো: বিয়ের কোনও আচার-অনুষ্ঠানে এক্কেবারে বিশ্বাসী নন অঙ্কিতা চক্রবর্তী (Ankita Chakrabarty)। দিনক্ষণ দেখে ঘটা করে বিয়ে করতে হবে, তাও চাননি। তবু অঙ্কিতা আর তাঁর প্রেমিক প্রান্তিক বন্দ্যোপাধ্যায়ের (Prantik Banerjee) বিয়ের ছবি যখন ভাইরাল হল, টলিপাড়ায় রীতিমতো তোলপাড়। এক মাথা সিঁদুর নিয়ে কনের সাজে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। বিয়ে নাকি হয়ে গেছে শীতকালেই!

টলিপাড়ায় (Tollywood) কান পাতলে শোনা যায় জানুয়ারি মাসে সিকিমে গিয়ে বিয়ে সেরেছেন অঙ্কিতা চক্রবর্তী। বাড়িতে নাকি কাউকে কিছু না জানিয়েই সিকিম চলে গিয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন কেবল প্রান্তিক, কিছু বন্ধুবান্ধব আর অঙ্কিতার ভাই। বাবা-মাকে বিয়ের পরিকল্পনার কথা কিছুই জানাননি অঙ্কিতা।

Prantik Banerjee

অঙ্কিতা নিজের মুখেই বলেছেন, তিনি বিয়ের নিয়মকানুনে বিশ্বাসী নন। স্বামী নয়, তাঁর প্রয়োজন একজন জীবনসঙ্গীর। বন্ধুর মতো সারা জীবন যে পাশে থাকবে। তাই প্রান্তিকের হাত থেকে সিঁদুর পরারও কোনও ইচ্ছেই ছিল না টলি অভিনেত্রীর। তবু সিঁদুর (Sindoor) তাঁকে পরতেই হয়েছে। বন্ধুদের অনুরোধে সিঁদুর সাজে ছবি তুলেছেন অঙ্কিতা।

সিকিমের পাহাড়ের কোলে অঙ্কিতা চক্রবর্তী, প্রান্তিক বন্দ্যোপাধ্যায়ের বিয়ের অনুষ্ঠান বলতে ছিল কেবল ঐটুকুই। সিঁদুরদান, তাও বন্ধুদের আবদারে নিমরাজি হয়ে। বিয়ের আর কোনও অনুষ্ঠানই পালন হয়নি। কেবল সেজেগুজে ছবি তোলাটাই ছিল মূল উদ্দেশ্য।

tollywood wedding

বিয়ের পরপরই সিকিম থেকে বাড়িতে ফোন করে অঙ্কিতা জানিয়েছিলেন তিনি কী করেছেন। শুনে বাড়িতে তো তুলকালাম। বাবা-মা দুজনেই খুব রেগে গিয়েছিলেন মেয়ের উপর। সঙ্গে হতাশও হয়েছিলেন। একমাত্র মেয়ের বিয়ে নিয়ে নিশ্চয়ই অনেক পরিকল্পনা ছিল তাঁদের। সেসব কিছুই করা হয়নি। বাবা-মায়ের এই আক্ষেপ বোঝেন অঙ্কিতা। তাঁর নিজেরও ছোটখাটো একটা আক্ষেপ আছে। বন্ধুবান্ধব এবং ইন্ডাস্ট্রির পরিচিতদের খাওয়াদাওয়ার ব্যবস্থা করা হয়নি। পরের বছর শুধু খাওয়াদাওয়ার জন্যেই আরও একবার আনুষ্ঠানিকভাবে বিয়ে করতে চান অঙ্কিতা চক্রবর্তী।

মেয়ের বিয়ের খবর পেয়ে প্রথম প্রথম রাগ হলেও এখন সব মেনে নিয়েছেন অঙ্কিতার বাবা মা। বাড়িতে যে অশান্তি শুরু হয়েছিল তা এখন মিটেছে।

অঙ্কিতা চক্রবর্তী

আরও পড়ুন: 'এতদিন জেল খাটছি, এটাই কি প্রাপ্য ছিল?' অফিসারদের চোখে চোখ রেখে বলেছিলেন আরিয়ান

অঙ্কিতা যে বিয়ে করেছিলেন সে খবর চাপা ছিল। জানুয়ারি মাসে তিনি বিয়ে করেছিলেন সিকিমে। সেই খবর জানা যায় গত মাসে। তাঁদের বিয়ের ছবি দেখে মুগ্ধ হন অনুরাগীরা।

আরও পড়ুন: সাদাকালো ছবিতে স্মৃতি হাতড়ালেন শাবানা আজমি, আপনি কাকে কাকে চিনতে পারলেন


```