Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রয়াত অভিনেত্রী অঞ্জনা ভৌমিক

‘চৌরঙ্গী’, ‘থানা থেকে আসছি’, ‘নায়িকা সংবাদ’-এর মতো ছবিতে তাঁর অভিনয় এখনও মনে রেখেছেন দর্শক।

প্রয়াত অভিনেত্রী অঞ্জনা ভৌমিক

শেষ আপডেট: 17 February 2024 13:36

দ্য ওয়াল ব্যুরো: ৭৯ বছরে চলে গেলেন অভিনেত্রী অঞ্জনা ভৌমিক। যীশু সেনগুপ্তের শাশুড়ি ও নীলাঞ্জনা সেনগুপ্তের মা দীর্ঘ দিন ধরে লড়াই করছিলেন। বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন তিনি। শুক্রবার রাতে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ভর্তি হন হাসপাতালে। শনিবার সকালে দক্ষিণ কলকাতার হাসপাতালে সকাল সাড়ে দশটায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

‘চৌরঙ্গী’, ‘থানা থেকে আসছি’, ‘নায়িকা সংবাদ’-এর মতো ছবিতে তাঁর অভিনয় এখনও মনে রেখেছেন দর্শক। ষাট থেকে আশির দশকে ‘স্টার নায়িকা’দের মধ্যেও তিনি ছিলেন নিজস্বতায় উজ্জ্বল। 

যথেষ্ট শক্তিশালী অভিনেত্রী হলেও একটা সময়ের পর তিনি অভিনয় থেকে সরে যান। রুপোলি জগতের সঙ্গে নিজে থেকেই যোগাযোগ ছিন্ন করেন তিনি। ওঁর দুই মেয়ে নীলাঞ্জনা এবং চন্দনা দু’জনেই এক সময় অভিনয় করতেন। এখন নীলাঞ্জনা সেনগুপ্ত টেলিভিশনের নামী প্রযোজক। মায়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন নীলাঞ্জনা সেনগুপ্ত। 


```