Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

জীবনের শেষ নাটকের আগে অঞ্জন বললেন ‘আমি আর পেরে উঠব না!’

৪০ বেনিয়াপুকুর লেনের বাড়িটার ভিতরে সবে সন্ধে নেমে আসছে। বাড়িতে জমায়েত বাড়ছে। কর্ডেলিয়া এলেন প্রথমে।

জীবনের শেষ নাটকের আগে অঞ্জন বললেন ‘আমি আর পেরে উঠব না!’

অঞ্জন দত্ত

শেষ আপডেট: 26 February 2025 21:07

শুভঙ্কর চক্রবর্তী

৪০ বেনিয়াপুকুর লেনের বাড়িটার ভিতরে সবে সন্ধে নেমে আসছে। বাড়িতে জমায়েত বাড়ছে। কর্ডেলিয়া এলেন প্রথমে। তারপর কেন্ট। রিগান এলেন খানিক দেরিতে। এডমন্ডও তাই। কিং লিয়র তখন অপেক্ষারত। সভাসদরা চেয়ার পেতে বসে রয়েছেন, বাড়ির উঠোনে। ফাঁকা চেয়ারে ভর্তি হল। আর একেবারে মাঝের চেয়ারে বসে ব্রিটেনের বর্ষীয়ান রাজা ‘কিং লিয়ার’। খানিক নুব্জ, চুপচাপ। মাথা উঁচিয়ে দেখে নিচ্ছেন প্রত্যেককে। কারা এলেন আজ, কারা এলেন না! নিঁখুত অভিব্যক্তিতে কপালের ভ্রু ওঠানামা করছে।

বেনিয়াপুকুর, হলুদ টুনিতে কখন যে হয়ে উঠল গ্রেট ব্রিটেন, কেউ খেয়াল করেনি তখনও। আর হঠাৎ করেই কিং লিয়র ‘সমস্যা ঠিক কোথায়?’ ঠিক এভাবেই শুরু হল সন্ধের আলোচনা সভা। ‘আরো একটা Lear’-এর প্রতিটি শো শেষের পর কোনও একদিন বসে এমন আলোচনা। কোথায় ভুল হচ্ছে, কোথায় আরও ভাল করা যেতে পারে, দর্শকদের প্রতিক্রিয়া ঠিক কী পাওয়া গেল, তা নিয়ে বিস্তর আলোচনা। উপস্থিত থাকেন কমলিকা, সুদীপা, সুপ্রভাত সুদীপা বসু, বর্ণা, শুভ্র সৌরভ প্রমুখ।

অঞ্জন দত্তর (Anjan Dutta) বয়স আজ সত্তরের আসপাশে। স্বগতোক্তি, ‘বুড়ো হচ্ছি’। স্বীকার করছেন ‘আর শারীরিকভাবে মঞ্চে পেরে উঠব না।  বলছেন, ‘আমি এক জায়গায় বসে, মঞ্চে অভিনয় করতে পারব না’। তাই এটাই অঞ্জন দত্তর শেষ অভিনীত নাটক। বললেন, ‘আমি আর মঞ্চে নাটক করব না, এটা মনস্থির করে ফেলেছি, তবে অন্যের প্রোডাকশনে সাহায্য করতে পারি। প্রযোজনাও করতে পারি, নিজে করব না!’

‘আরো একটা Lear’ নাটকে যে বিষয়টি দর্শকের বারবার চোখে পড়েছে, তা হল দৃশ্য পরিবর্তনের ফাঁকে মঞ্চে রাখা ব্যানারে। আইনস্টাইন, মার্কস, হিটলার থেকে বব ডিলান, পিঙ্ক ফ্লয়েড, অস্কার ওয়াইল্ড, মিগুয়েল সার্ভেন্তেসদের বিখ্যাত সব উক্তি। ‘ওয়ার্ল্ড ওন্ট বি ডেস্ট্রয়েড বাই এভিল, বাট বাই পিপল হু ডু নাথিং’, ‘ক্যাপিটালিজম উইল ডেসট্রয় ইটসেলফ’ বা ‘অল দ্য ওয়ার্ল্ড ইজ আ স্টেজ’, ‘হ্যাট্রেড ইজ ব্লাইন্ড, এজ ওয়েল এজ লাভ’। ঠিক কী কারণে এই উক্তি জুড়ে যায় ‘আরো একটা Lear’-এর সঙ্গে, তা নিয়ে নির্দেশক বলেন, ‘নাটকের প্রত্যেক সিনের একটা ক্রাইসিস রয়েছে, এই ব্যানার এই ক্রাইসিসের অর্থবহ করে। সেখানে আমার কথা না বলে, আমি হিটলার থেকে বব ডিলান, কিংবা রবীন্দ্রনাথের বাণী ব্যবহার করেছি। কারণ আমার থিয়েটার, শিল্প, সাহিত্য, চিত্রকলা, সব কিছুর নির্ভর করেই তৈরি।’

‘আরো একটা Lear’ নিয়ে প্রায় প্রত্যেক সাক্ষাৎকারে অঞ্জন (Anjan Dutta) বলছেন, যে এটাই শেষ নাটক। এই কথা বারবার শুনছেন কমলিকা, শুভ্র সৌরভ, সুপ্রভাতরা। কী প্রতিক্রিয়া তাঁদের? কমলিকা বললেন, ‘উনি যখন ভেবেছেন, এটাই শেষ, তার মানে উনি চাইছেন অঞ্জন ম্যাজিকটা শেষবারের মতো দেখাতে!’ সুপ্রভাত অতীকতেও বারবার স্বীকার করেন, তাঁর এই অভিনয়জগতে প্রবেশ, অঞ্জন দত্ত ছাড়া হতোই না! তিনি বললেন, ‘আমি যতবার এটা শুনছি, খারাপ লাগছে ততো। আমার নয়, প্রত্যেকের কাছে। কী বলব আর!’ এর আগেও একাধিক নাটকে মঞ্চে অঞ্জন দত্তকে পেয়েছেন শুভ্র সৌরভ, শুধু মঞ্চে কেন? অঞ্জন দত্তের ছবিতেও অভিনয় করেছেন তিনি। ‘শেষ’ নাটকে কি এই অঞ্জন কি খানিক আলাদা?
‘প্রত্যেকটি মঞ্চস্থ নাটকে অঞ্জনদা আলাদাই। অঞ্জন দা ফিজিক্যাল অভিনয়ে বিশ্বাস করেন। কিন্তু বয়সই একমাত্র বাধা হয়ে দাঁড়িয়েছে, তাই এখন আর তিনি পেরে উঠছেন না। আর সে কারণেই অনিচ্ছাতেই এই ‘শেষ’ টা মেনে নিতে হচ্ছে আমাদের।’

আগামী ৯ মার্চ, জ্ঞান মঞ্চে, অঞ্জন দত্তর শেষ নাটক ‘আরো একটা Lear’ মঞ্চস্থ হতে চলেছে।


```