Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'একেনবাবু' খাচ্ছেন রাজুদার পরোটা, সঙ্গে লাইট-ক্যামেরা, সামনে এল 'পুরো পুরী একেন'-এর প্রোমো

প্রোমোর শুরুতেই দেখা যায় রাজুদা নিজের দোকানে মাত্র ৩০ টাকায় তিনটে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা আপেল পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা আর একটা সিদ্ধ ডিম বিক্রি করছেন।

'একেনবাবু' খাচ্ছেন রাজুদার পরোটা, সঙ্গে লাইট-ক্যামেরা, সামনে এল 'পুরো পুরী একেন'-এর প্রোমো

ফাইল চিত্র

শেষ আপডেট: 10 January 2025 21:28

দ্য ওয়াল ব্যুরো: 'এক প্লেটে তিনটে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা আপেল পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা আর একটা সিদ্ধ ডিম দিয়ে মাত্র ৩০ টাকা' এই কথাটা চেনা চেনা লাগছে তাই তো? চেনা তো লাগবেই। এটা রাজুদার ডায়লগ। বিখ্যাত পকেট পরোটা বিক্রির সময় বলেন। রাজুদার বিখ্যাত পকেট পরোটা এবার ধরা দিল একেন বাবুর নতুন প্রোমোতে। শোনা যাচ্ছিল, অনির্বাণ চক্রবর্তী অভিনীত হইচইয়ের একেন সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন রাজুদা। অবশেষে সেই রহস্যের পর্দা উঠল। সামনে এল পুরোপুরি একেনের প্রোমো। যেখানে রাজুদা হাজির হয়েছেন তাঁর পকেট পরোটার অফার নিয়ে।  

প্রোমোর শুরুতেই দেখা যায় রাজুদা নিজের দোকানে মাত্র ৩০ টাকায় তিনটে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা আপেল পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা আর একটা সিদ্ধ ডিম বিক্রি করছেন। এই অফারে তো মুগ্ধ একেন বাবু নিজেই। রাজুদার দোকানে দাঁড়িয়ে পরোটা খেতে খেতে একেন বাবুর খুশি, আর তাঁর মজার সংলাপ—সবই প্রোমোকে ভরিয়ে তুলেছে হাসির রসদে।  

প্রোমোতে একদিকে কলকাতায় কচুরির দোকান খুঁজে না পেয়ে হতাশ একেন বাবু, আর অন্যদিকে রাজুদার দোকানের উপচে পড়া ভিড়। একেন বাবু তাঁর প্রিয় খাবারের জন্য যখন বলছেন, 'এটা রুপোর বাংলা?', তখন ফোনের ওপার থেকে সংশোধন করে বলা হয়, 'এটা সোনার বাংলা!'  

পরে রাজুদার পকেট পরোটার খোঁজ পেয়ে একেন বাবু হাজির হন তাঁর দোকানে। সেখানে রাজুদাকে নতুন নাম দেন—'পকেটদার রাজু পরোটা।' প্রোমোতে তাঁদের কথোপকথন একের পর এক হাসির মুহূর্ত এনে দেয়। যেমন, রাজুদার প্রশ্ন, 'পুরীতে গিয়ে স্নান করেছেন?' আর একেন বাবুর রসিক জবাব, 'জলে আমার ফাঁড়া আছে।'  

প্রোমোর শেষ দিকে একেন বাবুর মজাদার কবিতা, 'সমুদ্রের জল কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারে তে সর্বসুখ আমার বিশ্বাস,' শুনে রাজুদা বলে বসেন, 'এটা নদী হবে না?' হাসির রেশ এখানেই শেষ নয়। রাজুদার দোকানে দাঁড়িয়ে একেন বাবু যখন স্ত্রীকে ফোনে মিথ্যে বলেন যে তিনি বাড়িতে গিয়ে খাবেন, তখনই তাঁর স্ত্রীকে ফোন করে সত্যিটা জানিয়ে দেন রাজুদা।  

একেন বাবুর প্রোমোতে হাসির এমন ঢেউ উঠেছে যে দর্শকদের পক্ষে তা সামলানো মুশকিল। একেন বাবু এবং রাজুদার জমাটি রসায়ন যে নতুন মরসুমের অন্যতম আকর্ষণ হতে চলেছে, তা বলাই বাহুল্য। তবে শেষ পর্যন্ত কী হবে, সেটা জানার জন্য অপেক্ষা করতে হবে ২৩ জানুয়ারি পর্যন্ত। 


```