Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নতুন মোড়কে আসছে 'সারেগামাপা', সঞ্চালক অনির্বাণ! ফরম্যাটের কী বদল ঘটল

নতুন নতুন গানের শিল্পীদের জায়গা করে দেওয়ার আরেক নাম 'সারেগামাপা'। এই মঞ্চ থেকেই উঠে এসেছে একাধিক তারকারা।

নতুন মোড়কে আসছে 'সারেগামাপা', সঞ্চালক অনির্বাণ! ফরম্যাটের কী বদল ঘটল

অনির্বাণ ভট্টাচার্য

শেষ আপডেট: 24 April 2024 23:48

দ্য ওয়াল ব্যুরো: বাংলা এবং বাঙালির মনে আলাদাই জায়গা করে নিয়েছে গানের রিয়্যালিটি শো 'সারেগামাপা'। অত্যন্ত জনপ্রিয় এই শো-এর এবার ফরম্যাট বদলাচ্ছে। বদলে যাচ্ছেন সঞ্চালকও! হ্যাঁ, ঠিকই শুনছেন। যীশু বা আবির চট্টোপাধ্যায় নয়, এই শো এবার সঞ্চালনা করবেন অনির্বাণ ভট্টাচার্য। আসলে যে শো দেখে সকলে অভ্যস্ত, তা থেকে এই নতুন শো একেবারেই আলাদা। 

নতুন নতুন গানের শিল্পীদের জায়গা করে দেওয়ার আরেক নাম 'সারেগামাপা'। এই মঞ্চ থেকেই উঠে এসেছে একাধিক তারকারা। তবে এবার মূল প্রতিযোগিতার অনুষ্ঠানের আগে আসছে 'সারেগামাপা লেজেন্ডস'। এটা কোনও প্রতিযোগিতা নয়, এটিকে একটি মিউজিক্যাল ইভেন্ট বলা চলে। বাংলার কিংবদন্তি শিল্পীদের গান গাইবেন তাবড় শিল্পীরা। যে গান সময়ের কোপে পরে হারিয়ে গেছে, সেইসব গানই তাঁরা আবার ফিরিয়ে আনার চেষ্টা করবেন। 

কিংবদন্তি সঙ্গীতশিল্পী ও পরিচালকদের শ্রদ্ধাঞ্জলি দিতেই এই অনুষ্ঠানের আয়োজন। বাংলা এবং মুম্বইয়ের বেশ কিছু শিল্পীরা গান গাইবেন এই মঞ্চে। সূত্রের খবর, মনোময় থেকে শুরু করে রাঘব, ইমন, রূপঙ্কর, হৈমন্তী শুক্লার মতো শিল্পীরা যুক্ত হচ্ছেন এই শো-এর সঙ্গে। মুম্বই থেকে জাভেদ আলি, অভিজিতের মতো গায়করাও মঞ্চ আলো করবেন। 

ইতিমধ্যেই এই শো-এর শ্যুটিং শুরু হয়ে গেছে রাজারহাটের স্টুডিওতে। 'সারেগামাপা'-র বেশ কিছু চ্যাম্পিয়ন ও প্রতিযোগীরাও থাকছেন। তারাও এই মঞ্চে গান শোনাবেন বলে খবর। সব মিলিয়ে এক জমজমাট অনুষ্ঠান উপভোগ করতে চলেছেন বাংলার মানুষ, এমনটাই মনে করছেন নির্মাতারা।  


```