Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

পিছিয়ে গেল 'অ্যানিম্যাল' মুক্তির তারিখ, কোন মাসে দেখা যাবে জানালেন পরিচালক

দ্য ওয়াল ব্যুরো: পিছিয়ে গেল রণবীর কাপুরের আগামী ছবি 'অ্যানিম্যাল' মুক্তির তারিখ। প্রথমে অগাস্ট মাসে এই ছবির মুক্তির ঘোষণা করা হলেও জানা গেছে ডিসেম্বরের আগে প্রেক্ষাগৃহের মুখ দেখতে পাওয়ার সম্ভাবনা নেই ছবিটির। অর্থাৎ বছরের শেষ পর্যন্ত ভক্

পিছিয়ে গেল 'অ্যানিম্যাল' মুক্তির তারিখ, কোন মাসে দেখা যাবে জানালেন পরিচালক

শেষ আপডেট: 3 July 2023 08:58

দ্য ওয়াল ব্যুরো: পিছিয়ে গেল রণবীর কাপুরের আগামী ছবি 'অ্যানিম্যাল' মুক্তির তারিখ। প্রথমে অগাস্ট মাসে এই ছবির মুক্তির ঘোষণা করা হলেও জানা গেছে ডিসেম্বরের আগে প্রেক্ষাগৃহের মুখ দেখতে পাওয়ার সম্ভাবনা নেই ছবিটির। অর্থাৎ বছরের শেষ পর্যন্ত ভক্তদের অপেক্ষা করতে হবে এই ছবিটি দেখার জন্য।

আগামী মাসের ১১ তারিখ অর্থাৎ ১১ আগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল অ্যানিম্যাল ছবিটির। কিন্তু সেই তারিখে আপাতত মুক্তি পাচ্ছে না রণবীর কাপুরের ছবিটি। প্রসঙ্গত এই ছবিতে প্রথমবার পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে কাজ করলেন রণবীর। পাশাপাশি, রশ্মিকা মান্দানাকেও দেখা যাবে এই ছবিতে।

https://twitter.com/imvangasandeep/status/1675738689874567169?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1675738689874567169%7Ctwgr%5E0d25d68e8b470a7ea57318292fd2ac573752265b%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.hindustantimes.com%2Fentertainment%2Fbollywood%2Franbir-kapoor-animal-release-date-sandeep-reddy-vanga-anil-kapoor-rashmika-mandanna-101688364708381.html

কিন্তু কেন পিছিয়ে গেল ছবির মুক্তি?

পরিচালক সন্দীপ রেড্ডি টুইটারে উত্তর দিয়েছেন এই প্রশ্নের। তাঁর কথায়, ছবির গুণমান আরও উন্নত করার জন্যই পিছিয়ে দেওয়া হচ্ছে ছবির মুক্তি। এই ছবির ৭টি গান পাঁচটি আলাদা আলাদা ভাষায় মুক্তি পাবে। ফলে মোট ৩৫ টি গানের শ্যুটিং থেকে রেকর্ডিং-এর জন্যই বাড়তি সময় নেওয়া হয়েছে বলে জানান সন্দীপ।

ছবির ডাবিং নিয়ে অতিরিক্ত যত্নশীল হতে চাইছেন বলেই ছবি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, জানালেন পরিচালক। তাঁর কথায়, অ্যানিম্যাল দেখে যেন দর্শকের মনে না হয় যে একটি হিন্দিতে ডাবিং করা তামিল ছবি দেখছেন তাঁরা। যে-ক'টি ভাষায় ছবিটি মুক্তি পাবে প্রতি ক্ষেত্রেই যেন দর্শক সংলাপ শুনে একাত্ম বোধ করতে পারেন, চাইছেন সন্দীপ। প্রসঙ্গত, 'আদিপুরুষ'-এর পর পরিচালকরা যে প্রতিটি পদক্ষেপ মেপে ফেলতে চাইছেন তা স্পষ্ট 'অ্যানিম্যাল' থেকেই।

রণবীর, দীপিকা, রামচরণ এক ফ্রেমে! ছবি নাকি বিজ্ঞাপন, জল্পনায় অনুরাগীরা


```