
তৃপ্তি
শেষ আপডেট: 10 April 2025 18:22
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের পরিচিত মুখ তৃপ্তি দিমরি। বর্তমানে ২০২৩ সালের ব্লকবাস্টার সিনেমা ‘অ্যানিম্যাল’ এর সাফল্য বেশ উপভোগ করছেন। যদিও তাঁর চরিত্রটি সিনেমায় বেশ ছোট ছিল, তবে রণবীর কাপুরের বিপরীতে ‘জোয়া’র ভূমিকায় তাঁর উপস্থিতি দর্শকদের মনে দাগ কেটে গেছে। এর আগেও তিনি ‘কলা’, ‘বুলবুল’ ও ‘লায়লা মজনু’-র মতো সমালোচকদের প্রশংসিত ছবিতে অভিনয় করেছেন, তবে ‘অ্যানিম্যাল’-এর পরই তিনি দেশজুড়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন।
২৯ বছর বয়সী এই অভিনেত্রী কেবলমাত্র তাঁর অভিনয় দক্ষতাই নয়, বরং তাঁর সরলতা ও আকর্ষণীয় লুকের জন্যও ভক্তদের মন জয় করে চলেছেন। স্বাভাবিকভাবেই, এমন সময়ে তার ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহও বেড়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁকে জিজ্ঞেস করা হয়, তার বিয়ের পরিকল্পনা ঠিক কী।
তৃপ্তি একদম স্পষ্টভাবে জানান, ‘এই মুহূর্তে আমি শুধুই নিজের কেরিয়ারে মন দিচ্ছি, বিয়ে এখন অনেক দূরের ব্যাপার।’ যখন তাঁর ভবিষ্যতের জীবনসঙ্গীর কী কী গুণ থাকা প্রয়োজন তা জানতে চাওয়া হয়, তখন তিনি বলেন, “আমি শুধু চাই সে একজন ভালো মানুষ হোক। টাকা আর খ্যাতি তো এমনিতেই চলে আসবে।’
সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘ওটিটি প্ল্যাটফর্ম আমার কেরিয়ারে অনেক বড় ভূমিকা রেখেছে। অ্যানিম্যাল সিনেমার আগে পর্যন্ত ওটিটিতেই আমাকে সবাই চিনেছে, ভালোবেসেছে। এই মাধ্যম অনেকের জন্যই দরজা খুলে দিয়েছে।’ বর্তমানে তৃপ্তি দেশের অন্যতম আলোচিত এবং সবচেয়ে বেশি গুগলে সার্চ করা ব্যক্তিদের মধ্যে একজন।
সম্প্রতি ম্যাডক ফিল্মস নাইটে দেখা গিয়েছিল ত্রিপ্তি দিমরিকে তাঁর আউটফিট নিয়েও কম চর্চা হয়নি। ‘অ্যানিম্যাল’ ও লায়লা মজনু খ্যাত অভিনেত্রী ত্রিপ্তি দিমরি ম্যাডক ফিল্মস-এর সেলিব্রেশন নাইটে নিজের লুক দিয়েই সবাইকে মুগ্ধ করলেন। তিনি পরেছিলেন একেবারে গ্ল্যামারাস একটি ব্ল্যাক গাউন, যা নজর কেড়ে নিয়েছে সবার। তৃপ্তি বেছে নিয়েছিলেন ম্যাগদা বাটরিম (Magda Butrym) ডিজাইনের একটি স্ট্র্যাপলেস ব্ল্যাক গাউন। গাউনটির বিশেষত্ব ছিল কোমরের পাশে সযত্নে তৈরি ড্রেপিং, যা তার ফিগারকে আরও সুন্দরভাবে হাইলাইট করে। পুরো লুকেই ছিল এক ধরণের সিম্পল অথচ রাফিনড এথেরিয়াল চার্ম, যা ত্রিপ্তির স্টাইল সেন্সের আরেকটি দারুণ উদাহরণ। সোশ্যাল মিডিয়াতেও তাঁর এই লুক নিয়ে ইতিমধ্যেই ঝড় উঠেছে—ভক্তরা প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন তার পোস্টের কমেন্ট সেকশন। নিঃসন্দেহে, তৃপ্তি এখন গ্ল্যামার ও গ্রেসের নিখুঁত সংমিশ্রণ!