Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এআই-কে চ্যালেঞ্জ করে, বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় উঠে এলেন এই বলিউড অভিনেতা

এআই-কে চ্যালেঞ্জ করে, বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় উঠে এলেন এই বলিউড অভিনেতা

শেষ আপডেট: 6 September 2024 17:05

দ্য ওয়াল ব্যুরো: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার শুরু হওয়ার পর থেকে আসল নকল বুঝতে বেশ সমস্যা হয়। এই নিয়ে হইচই সব মহলেই। নিজেদের সত্যিকারের ইন্টেলিজেন্স বাঁচাতে লড়াইয়ের ময়দানে নামতে বাধ্য হন অনেকেই। এর মধ্যে ছিলেন বর্ষীয়ান অভিনেতা অনিল কাপুর। এর হাত ধরেই এবার AI-র সঙ্গে পাঙ্গা নেওয়া বিশ্বের মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ১০০ জনের তালিকায় উঠে এল তাঁর নাম। 

নিজের ছবি, গলার আওয়াজ, নিজের কাজ এবং নিজের সমস্ত কিছু যা অজান্তেই ব্যবহার হতে পারে ও নকল হতে পারে হুবহু, তা বাঁচাতে দিল্লি হাইকোর্টে আবেদন করেন অভিনেতা। ইন্টেলেকচুয়াল প্রপার্টি বাঁচাতেই এই পদক্ষেপ তাঁর। 

এর পরই তাঁর নাম গুগল সিইও সুন্দর পিচাই, হলিউডের স্কারলেট জনসনের সঙ্গেই উঠে আসে টাইম ম্যাগাজ়িনের এই তালিকায়। বিষয়টি নিজেই আজ সকালে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানান তিনি। আপ্লুত হয়ে লেখেন, "আমি কৃতজ্ঞ। এই তালিকায় টাইম যেভাবে আমাকে রেখেছে, সম্মান দিয়েছে তা আমার কাছে অনেক। নতুন কিছু করা ও সৃজনশীল ক্ষমতাকে কাজে লাগানোয় এটা সাহায্য করবে আমায়।"

কিছুদিন আগেই একটি সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন, AI সুবিধা নিচ্ছে অনেক সঙ্গে বিভিন্ন জিনিসের অপব্যবহারও করছে। এই মন্তব্যের পরই এমন পদক্ষেপ করেন তিনি। 


```