Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এই প্রথম বাংলা ধারাবাহিকে ডিজিটাল মোশন পোস্টার, রোহনের সঙ্গে জুটিতে আসছেন অঙ্গনা

এই প্রথম বাংলা ধারাবাহিকে ডিজিটাল মোশন পোস্টার, রোহনের সঙ্গে জুটিতে আসছেন অঙ্গনা

শেষ আপডেট: 4 October 2023 18:14

দ্য ওয়াল ব্যুরো: কয়েক মাস অন্তর অন্তর নতুন ধারাবাহিক আনাটা যেন এই মুহূর্তে চ্যানেলগুলির ট্রেন্ড। কিছু মাস যেতে না যেতেই নতুন নতুন ধারাবাহিক আসছে বিনোদনের চ্যানেলগুলিতে। ফলে ৩-৪ মাস বা এক বছরের মধ্যেই যাত্রা শেষ হচ্ছে বেশিরভাগ ধারাবাহিকের। ঠিক এই ট্রেন্ড মেনেই  স্টার জলসার পর্দায় ফের নতুন ধারাবাহিকের ঘোষণা হল। 

তবে এবার ছবিটা একটু অন্যরকম। এতদিন নতুন ধারাবাহিক আসার খবর টেলিভিশনে প্রোমোর মাধ্যমেই পাওয়া যেত। এই প্রথমবার কোনও বাংলা ধারাবাহিকের বিজ্ঞাপনের আগেই এল মোশন পোস্টার। এই পোস্টারে দেখা গেল অঙ্গনা আর রোহনকে। এতদিন ছবি বা সিরিজে অভিনয় করলেও এই প্রথমবার ধারাবাহিকে এলেন অঙ্গনা। 

জানা গেছে, এসভিএফের প্রযোজনায় আসতে চলেছে নতুন ধারাবাহিক 'তুমি আশেপাশে থাকলে'। পোস্টার দেখে অনেকেই ভেবেছিলেন এটি হয়তো ভুতুড়ে ধরনের ধারাবাহিক হতে চলেছে। তবে বিশ্বস্ত সূত্র মারফৎ জানা গেছে আদ্যন্ত প্রেমের গল্প হতে চলেছে 'তুমি আশেপাশে থাকলে'। সেই সঙ্গে থাকবে পারিবারিক গল্পও। 

ইতিমধ্যেই শ্যুটিং শুরু হয়ে গিয়েছে এই ধারাবাহিকের। ফলে, পুজোর আগেই সম্ভবত, টেলিভিশনের পর্দায় দেখা যাবে নতুন ধারাবাহিকের প্রোমো। তারপর পুজো মিটলেই বছরের শেষের দিকেই নিয়মিত পর্দায় রোহন অঙ্গনার নতুন জুটি দেখতে পাবেন দর্শকরা। তবে নতুন ধারাবাহিক আসা মানেই কোপ পড়বে পুরনো কোনও ধারাবাহিকের উপর। শোনা যাচ্ছে, সম্ভবত, বাংলা মিডিয়াম বা কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ শেষ হবে নতুন ধারাবাহিক এলে।  


```