
শেষ আপডেট: 22 December 2020 10:17
সম্প্রতি জি বাংলার একটি জনপ্রিয় রিয়্যালিটি শোয়ে দেখা গেল অনীককে,যদিও তিনি একা নন সঙ্গে রয়েছে টলিউডের প্রথম সারির নায়িকারাও। আবহাওয়া দফতর যতই জানাক না কেন কলকাতার পারদ বেশ খানিকটা নেমেছে, কিন্তু সেই কথা যে ডাহা ভুল তা প্রমাণ করে দিলেন নায়িকারা। তাই পাশে হট নায়িকাদের নিয়ে এই শীতেও গরম লাগা স্বাভাবিক।
গায়ক অনীক নিজেই মিমি, নুসরত, পায়েল ও তনুশ্রীর সঙ্গে ছবি তোলেন আর সেটা টুইটও করেন। ক্যাপশনে লেখেন, "টু মাচ অফ্ গর্জেসনেস টুডে অ্যাট শ্যুট উইথ অল মাই ফেভারিটস।" অনীকে টুইট ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়েছে। সাংসদ অভিনেত্রী নুসরতও নিজেও এই টুইটে 'লাভ' কমেন্ট করেছেন।
এই দিনের অনুষ্ঠানের সাজে প্রত্যেকেই তাক লাগিয়েছেন। কারও ওপর থেকেই চোখ সরছে না নেটিজেনদের। বটলগ্রিন রঙের চুড়িদার, এলো চুল গোলাপি লিপস্টিকে খুবই সাবলীল ভাবে দেখা গেছে মিমিকে। আবার নীল রঙের শাড়িতে সকলের নজর আটকেছেন নুসরত! স্মোকি চোখ, লাল লিপস্টিকে তাঁকে ভীষণই সুন্দর দেখাচ্ছে। হলুদ পোশাকে পায়েল ও গোলাপি পোশাকে তনুশ্রীও এই শীতের মধ্যে উষ্ণতা ছড়িয়েছেন নেটপাড়াতে। সেই সঙ্গে পাল্লা দিয়ে তাক লাগিয়েছেন গায়ক অনীকও। কালো টি-শার্ট, জ্যাকেট ও রোদ চশমাতে নজর কেড়েছেন নেটিজেনদের।
সম্প্রতি অনীককে দেখা গেছে দেবলীনা ও গৌরবের বিয়ের অনুষ্ঠানেও। অঙ্কুশ, ঐন্দ্রিলার সঙ্গে তিনিও সেই পার্টিতে নজর কেড়েছেন নেটিজেনদের।
