Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

শুটিং ফ্লোরে আচমকাই অসুস্থ অনন্যা, আউটডোর শুটে কেলেঙ্কারি কাণ্ড

তবে স্বস্তির খবর, এই মুহূর্তে অনেকটাই ভাল আছেন এই অভিনেত্রী। তিনি পেশাদার, তাই সবটা মাথায় রেখে ব্রেক নেওয়ার কথা ভাবেননি।

শুটিং ফ্লোরে আচমকাই অসুস্থ অনন্যা, আউটডোর শুটে কেলেঙ্কারি কাণ্ড

শেষ আপডেট: 25 June 2025 19:33


অরুণাভ বসু

শুটিং সেটে গুরুতর অসুস্থ অভিনেত্রী অনন্যা বিশ্বাস। এ দিন সকাল থেকেই 'শোলক সারি' ধারাবাহিকের শুট চলছিল। প্রচণ্ড গরমে, ভ্যাপসা আবহাওয়া মাথা ঘুরতে শুরু করে তাঁর। তড়িঘড়ি মেকআপ রুমে নিয়ে যাওয়া হয় অভিনেত্রী। সম্ভবত রক্তচাপ ওঠানামার কারণে অসুস্থ হয়ে পড়েন তিনি। যদিও বেশ কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর ফের কাজে যোগ দেন অভিনেত্রী। তবে কথা বলতে বেশ সমস্যা হচ্ছিল তাঁর। কিছুক্ষণ শট দেওয়ার পরেই বসে পড়েন তিনি। চোখ খুলে রাখতে পারছিলেন না।

তবে স্বস্তির খবর, এই মুহূর্তে অনেকটাই ভাল আছেন এই অভিনেত্রী। তিনি পেশাদার, তাই সবটা মাথায় রেখে ব্রেক নেওয়ার কথা ভাবেননি।

শোলক-সারি ধারাবাহিকে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অনন্যা। তাঁর চরিত্রে নাম আঁচল। চরিত্রটি নেতিবাচক হলেও তা দর্শকমনে বেশ জায়গা করে নিয়েছে। সংশ্লিষ্ট চ্যানেলে ধারাবাহিকটি টপার স্থানেও রয়েছে দীর্ঘদিন ধরে।

বহুদিন ধরেই ইন্ডাস্ট্রির অংশ অনন্যা। অতীতে তাঁর জনপ্রিয় সিরিয়ালগুলির মধ্যে অন্যতম টাপুর টুপুর। ওই ধারাবাহিকেও তাঁর চরিত্রটি ছিল নেগেটিভ, যদিও তা ব্যাপক ভাবে দর্শকমনে দাগ কেটে গিয়েছে। 


```