Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অনন্ত-রাধিকার চার হাত এক হল, আনন্দে মাতল আম্বানি পরিবার, প্রকাশ্যে ছাদনাতলায় নবদম্পতির ছবি

অনন্ত-রাধিকার বিয়ে উপলক্ষে শুক্রবার মায়ানগরীর রাত যেন আরও আলোকময় হয়ে উঠেছিল

অনন্ত-রাধিকার চার হাত এক হল, আনন্দে মাতল আম্বানি পরিবার, প্রকাশ্যে ছাদনাতলায় নবদম্পতির ছবি

অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট

শেষ আপডেট: 13 July 2024 00:19

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার হাজির হয়েছিল সেই প্রতিক্ষিত দিন, ১২ জুলাই।  কয়েক মাস ধরে প্রি-ওয়েডিংয়ের একাধিক পর্ব সেরে অবশেষে গাঁটছড়া বাঁধলেন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট। হেলথকেয়ারের সিইও বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকার সঙ্গে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি ও নীতা আম্বানি ছোট ছেলের বিবাহ সম্পন্ন হল ।

অনন্ত-রাধিকার বিয়ে উপলক্ষে শুক্রবার মায়ানগরীর রাত যেন আরও আলোকময় হয়ে উঠেছিল। এদিন সকাল থেকেই  মুম্বইয়ে হইহই কাণ্ড। আম্বানি পরিবারের ছোট ছেলের বিয়ে বলে কথা! খাওয়া-দাওয়া থেকে পোশাক-গয়না  সবেতেই একেবারে রাজকীয়তার ছোঁয়া। কোনও কিছুতেই জাঁকজমকের অভাব নেই। তারকা বেষ্টিত আসরে  বৈদিক মন্ত্রোচ্চারণে সাতপাকে বাঁধা পড়লেন অনন্ত-রাধিকা।  রাত প্রায় সাড়ে ১১টার পর ছাদনাতলা থেকে প্রকাশ্যে এল নব দম্পতির ছবি।

View this post on Instagram

A post shared by yogen shah (@yogenshah_s)

প্রাকবিবাহ অনুষ্ঠানে একছাদের তলায় বলিউড-হলিউডকে নিয়ে এসেছিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি ও নীতা আম্বানি। আর বিয়ের অনুষ্ঠানেও তার অন্যথা হয়নি। মেগাবাজেট বিয়ের অনুষ্ঠানের অতিথি তালিকাতেও রয়েছে বড় চমক!  মেগাবাজেট বিয়ের এই অনুষ্ঠানের অতিথি তালিকাতেও বড় চমক! বৃহস্পতিবার থেকে একে একে রাজনীতি থেকে গ্ল্যামার ইন্ডাস্ট্রি, দেশ-বিদেশের  তাবড় ব্যক্তিরা আসতে শুরু করেন।

এদিন সন্ধে পেরিয়ে তখন প্রায় রাত ন'টা, একে একে প্রবেশ করে গিয়েছেন প্রথম সারির তারকারা ৷ কিছুটা দেরিতেই জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে আসেন দীপিকা পাড়ুকোন সহ বচ্চন পরিবারের সদস্যরা। যদিও সন্ধে থেকেই আম্বানির অনুষ্ঠানে চাঁদের হাট বসে গিয়েছিল। শাহরুখ, সলমন খেকে শহিদ কাপুর বরুণ ধাওয়ানের মতো তারকারা বেশ আগেভাগেই উপস্থিত হয়েছিলেন। একটু রাতের দিকে সেখানে যান লালু প্রসাদ, রামদেব। নবদম্পতিকে আশীর্বাদ করতে পৌঁছন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। 

ছোট থেকেই রাধিকা এবং অনন্ত একে অপরকে চিনতেন। যদিও অনন্তের সঙ্গে রাধিকার বিয়ের জল্পনা প্রথম জোরালো হয়েছে প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাসের বিয়েতে। জোধপুরে প্রিয়ঙ্কা-নিকের বিয়েতে আম্বানী পরিবারের সঙ্গে উপস্থিত ছিলেন রাধিকাও। মুম্বইয়ে দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংহের রিসেশপনেও রাধিকাকে দেশের ধনকুবের পরিবারের সঙ্গেই দেখা গিয়েছিল। 

২০২৪ সালের মার্চ মাস থেকে শুরু হয়েছিল অনন্ত-রাধিকার বিয়ের তোড়জোড়। প্রথমে জামনগরে আর পরে ইটালিতে বিলাসবহুল ক্রুজ় ভাড়া করে প্রি ওয়েডিং অনুষ্ঠানের আয়োজন করা হয়। অবশেষে শুক্রবার ঘটা করে সম্পন্ন হল আম্বানি পুত্রের বিয়ে। 


```