
কী ঘটেছিল সন্ধ্যা রায় ও অনামিকা সাহার মধ্যে?
শেষ আপডেট: 2 April 2025 20:47
দ্য ওয়াল ব্যুরো: প্রায় ৪৫ বছরের জার্নি তাঁর। এই দীর্ঘ যাত্রাপথ ভাল-খারাপের মিশেল। কখনও তিনি বিন্দুমাসি আবার কখনও বা স্নেহশীলা মা। তিনি অনামিকা সাহা। এই মুহূর্তে তিনি চর্চায়। নানা অভিজ্ঞতা নিয়ে মাঝেমধ্যেই তাঁর বিস্ফোরক মন্তব্য নিয়ে সামাজিক মাধ্যম তোলপাড়। সন্ধ্যা রায় থেকে তরুণ মজুমদার, সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে অঙ্কুশ-- তাঁর মন্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
সন্ধ্যা রায়ের সঙ্গে তাঁর সম্পর্ক যে ভাল ছিল না সে কথাই নিজেই জানিয়েছেন অনামিকা। অথচ তরুণ মজুমদারের হাত ধরেই বাংলা ছবির দুনিয়ায় এসেছিলেন অনামিকা। দ্য ওয়ালের তরফে যোগাযোগ করা হলে সন্ধ্যা রায়কে নিয়ে এমন এক ঘটনার কথা তুলে ধরেন অনামিকা যা শুনলে চমকে যেতে হয়।
সিনেমার শুটিং চলছে। সিন ছিল অনামিকাকে থাপ্পড় মারবেন সন্ধ্যা। অনামিকার কথায়, "থাপ্পড় মারার পরেও আমার বিনুনি ধরে বাঁশের সঙ্গে মাথা ঠুকে দেন সন্ধ্যা রায়। আমার কপাল ফুলে ঢোল। তনুদা (তরুণ মজুমদার) ক্রেন থেকে চিৎকার করছে। সন্ধ্যা রায় গাড়িতে উঠে বেরিয়ে গেলেন। কেন? তা আমি যদিও জানি না।" এই প্রজন্মের উপর একরাশ ক্ষোভ জমে অনামিকার। সেটে সম্মান নেই, চ্যাংড়ামো হয়-- অভিযোগ তাঁর। শুধু কি তাই? সাহা পদবী নিয়েও শুনতে হয়েছে কটাক্ষ। যদিও অভিমানকে প্রশয় দিতে চান না তিনি। অপমানের পাশাপাশি পেয়েছেন ভালবাসাও। আর তাতেই খুশি অনামিকা।
সম্পূর্ণ ভিডিও দেখুন এখানে