Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শীঘ্রই হবে অস্ত্রোপচার, ভয় পাচ্ছেন অনামিকা সাহা, কী হয়েছে তাঁর? 

অস্ত্রোপচার হবে বলেই যে ধারাবাহিক থেকে ব্রেক পাচ্ছেন অভিনেত্রী, এমনটা কিন্তু নয়। চলছে ধারাবাহিকের শুটিং। আউটডোর শুটিংও রয়েছে। সব মিলিয়ে ছুটি মিলছে না একেবারেই।

শীঘ্রই হবে অস্ত্রোপচার, ভয় পাচ্ছেন অনামিকা সাহা, কী হয়েছে তাঁর? 

অনামিকা সাহা

শেষ আপডেট: 24 January 2025 18:43

দ্য ওয়াল ব্যুরো:  জীবনে কোনওদিনও বড় অস্ত্রোপচার হয়নি তাঁর। তবে এবার আর সামলানো গেল না সবটা। আগামী ৪ ফেব্রুয়ারিই হাসপাতালে ভর্তি হতে হচ্ছে বর্ষীয়ান অভিনেতা অনামিকা চক্রবর্তীকে। ৫ ফেব্রুয়ারি হবে তাঁর অস্ত্রোপচার। দ্য ওয়ালকে অভিনেত্রী জানিয়েছেন, গলব্লাডারে স্টোন হয়েছে তাঁর। 

অভিনেত্রীর কথায়, "কী যে দুশ্চিন্তা হচ্ছে। বয়সটাও তো অনেকটাই। তার মধ্য সুগার রয়েছে। আমার কি আর একটা রোগ। এর আগেও ডাক্তার করবে বলেছিল, কিন্তু ওই সুগার-প্রেশার সব বেশি থাকায় তা সম্ভব হয়ে ওঠেনি। তবে আগের থেকে সব কিছু নিয়ন্ত্রণে রয়েছে। তাই চিকিৎসক ওই তারিখই দিয়েছেন।" 

অস্ত্রোপচার হবে বলেই যে ধারাবাহিক থেকে ব্রেক পাচ্ছেন অভিনেত্রী, এমনটা কিন্তু নয়। চলছে ধারাবাহিকের শুটিং। আউটডোর শুটিংও রয়েছে। সব মিলিয়ে ছুটি মিলছে না একেবারেই। তবে অস্ত্রোপচারের পর ১০ দিন ছুটি পেয়েছেন অনামিকা। তাঁর একজন একটাই প্রার্থনা, সব কিছু যেন সুস্থ ভাবে মেটে। 


```