লিভারের ৭৫ শতাংশ নষ্ট হয়ে গিয়েছে, মাত্র ২৫ শতাংশ নিয়ে বেঁচে আছি! বললেন বিগ বি
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের শাহেনশা তিনি। হাজারো নতুন তারকা-অভিনেতার ভিড়ে, এক ও অদ্বিতীয়। তাঁর কোটি কোটি ভক্ত ও অনুরাগী ছড়িয়ে রয়েছেন বিশ্ব জুড়ে। কিন্তু তাঁদের সকলের জন্য বেশ বড় দুঃসংবাদ দিলেন ৭৬ বছরের অমিতাভ বচ্চন। বিগ বি জানালেন, তাঁর লিভ
শেষ আপডেট: 21 August 2019 09:19
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের শাহেনশা তিনি। হাজারো নতুন তারকা-অভিনেতার ভিড়ে, এক ও অদ্বিতীয়। তাঁর কোটি কোটি ভক্ত ও অনুরাগী ছড়িয়ে রয়েছেন বিশ্ব জুড়ে। কিন্তু তাঁদের সকলের জন্য বেশ বড় দুঃসংবাদ দিলেন ৭৬ বছরের অমিতাভ বচ্চন। বিগ বি জানালেন, তাঁর লিভারের ৭৫% নষ্ট হয়ে গিয়েছে। সম্প্রতি একটি স্বাস্থ্য সচেতনমূলক প্রচারের অনুষ্ঠানে তিনি বলেন, "আমার লিভারের ২৫% কাজ করছে, তার উপরেই বেঁচে আছি। নিজেকে উদাহরণ দিয়ে সবাইকে বোঝাতে চাই, আপনারা নিজেদের স্বাস্থ্যের খেয়াল রাখুন।"
অমিতাভ বচ্চন ওই অনুষ্ঠানে জানিয়েছেন, তিনি সারা জীবনে অনেক ভুগেছেন। ৭৬ বছর অনেকটা সময়, এর মধ্যে তাঁর যা হওয়ার তা হয়ে গেছে। যক্ষ্মা এবং হেপাটাইটিস বি-এর মতো কঠিন রোগেও আক্রান্ত হয়েছিলেন অমিতাভ। এখন অবশ্য সে সব পুরোপুরি সেরে গিয়ে তিনি অনেকটাই ভালো আছেন। শরীরচর্চা এবং খাওয়া দাওয়ার উপর সকলকেই বিশেষ নজর দিতে হবে বলে এই অনুষ্ঠানে জানান অমিতাভ বচ্চন।