
শেষ আপডেট: 10 February 2024 13:18
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করা হল। উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেদিন উপস্থিত ছিলেন বলিউডের বহু তারকারা। ছিলেন বলিউডের শেহেনশাহ অমিতাভ বচ্চনও।
আবার রাম মন্দিরে ফিরে গেলেন অমিতাভ। একদিনের জন্যই সেখানে ছিলেন। রামের দর্শন করেই ফিরে এলেন মুম্বই। পোস্ট করলেন ছবি। দেখা গেল ওঁকে রাম মন্দিরের ভেতরে বসে থাকতে। হাত জোড় করে ভক্তি ভরে তাকিয়ে ছিলেন রামের মূর্তির দিকে। ক্যাপশনে লিখলেন, ‘জয় শ্রী রাম! ভক্তকে ডাকলেন, তাই ছুটে চলে এলাম।‘

অমিতাভ বচ্চন তাঁর ব্লগের জন্য বিখ্যাত। রোজ উনি কিছু না কিছু লিখে তাঁর ব্লগ ও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেখানেই লিখলেন, ‘ভগবানের জন্য যাত্রা শুরু করেছিলাম। তাঁকে দেখে বিকেলের মধ্যেই ফিরে এলাম। এত নির্মল এত সুন্দর লাগল, মনের মধ্যে যেন অনেকটা শান্তি নিয়ে ফিরলাম। ভগবানের আশীর্বাদ আমাদের মাথার ওপর সবসময় আছে।’ বলিউডের শেহেনশাহ সেদিন পরেছিলেন সাদা কুর্তা ও পায়জামা। সঙ্গে ছিল কমলা রঙের জ্যাকেট।
T 4916 - जय श्री राम ????
— Amitabh Bachchan (@SrBachchan) February 10, 2024
आस्था ने फिर बुलाया, और खींचे चले गये हम pic.twitter.com/FoqCdG5zIb
৯ জানুয়ারি অমিতাভ বচ্চন পৌঁছেছিলেন অযোধ্যায়। রাম মন্দিরে দর্শন করে সেখানে আরতি দেখে তবে ফিরেছেন। আধ ঘণ্টা ছিলেন মন্দিরের ভেতরে। বিশেষ প্রার্থনার সময়ও দেখা যায় অভিনেতাকে। দুপুরে খাওয়াদাওয়া সারেন অয্যোধ্যার কমিশনারের বাড়িতে।
অমিতাভের পরবর্তী সিনেমা ‘কলকি ২৮৯৮’ সিনেমাটি চলতি বছরে মুক্তি পেতে চলেছে। সেখানে দেখা যাবে দীপিকা পাডুকোন, প্রভাসকে। এছাড়াও থাকছেন কমল হাসান, দিশা পটানি। এছাড়াও একটি কোর্টরুম ড্রামাতে দেখা যাবে ‘দিওয়ার’এর অভিনেতাকে। নাম ‘সেকশন ৮৪’। এখানে অভিনয় করবেন ডায়না পেন্টি, নিম্রাত কৌর, অভিষেক ব্যানার্জি প্রমুখ।