Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Ghibli: অমিতাভ-রেখার নস্ট্যালজিক সে গানের 'সিলসিলা' কি ধরা পড়ল স্টুডিও ঘিবলি স্টাইলে?

Ghibli: কেউ কি ভেবে দেখেছেন, স্টুডিও ঘিবলি স্টাইলে অমিতাভ-রেখার ছবি রূপান্তরিত করা হলে তা দেখতে কেমন হবে? 'সিলসিলা' সিনেমার সেই 'ইয়ে কাঁহা আ গ্যয়ে হাম' গানের দৃশ্যের সে ছবি এআই-কে দিতেই মিষ্টি ঘিবলি-রূপ পাওয়া গেল। 

Ghibli: অমিতাভ-রেখার নস্ট্যালজিক সে গানের 'সিলসিলা' কি ধরা পড়ল স্টুডিও ঘিবলি স্টাইলে?

অমিতাভ রেখা।

শেষ আপডেট: 2 April 2025 11:44

দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়া ভরা ঘিবলি (Ghibli) ছবির ভিড়ে সবাইকে চেনাই দায় হয়ে উঠেছে। অনেকেই এই সুযোগে, নিজেদের 'গোপন' প্রেমিক-প্রেমিকার ছবিও পোস্ট করে দিচ্ছেন, ঘিবলির মুখোশ পরিয়ে। কিন্তু যে প্রেমের কথা সবাই জানে, আর যে চরিত্ররা প্রেমকাহিনির আইকন হয়ে রয়ে গেছে, তাদের ছবি ঘিবলি স্টাইলে বদলে দিলে কি চেনা যাবে?

অনেকেই সে সব পরীক্ষানিরীক্ষা করে ফেলেছেন। দিলওয়ালে দুলহানিয়া থেকে শুরু করে শোলে-- সব সিনেমার আইকনিক দৃশ্যেরই 'ঘিবলিফিকেশন' হয়ে গেছে। কিন্তু কেউ কি ভেবে দেখেছেন, স্টুডিও ঘিবলি স্টাইলে অমিতাভ-রেখার ছবি রূপান্তরিত করা হলে তা দেখতে কেমন হবে? 'সিলসিলা' সিনেমার সেই 'ইয়ে কাঁহা আ গ্যয়ে হাম' গানের দৃশ্যের সে ছবি এআই-কে দিতেই মিষ্টি ঘিবলি-রূপ পাওয়া গেল। 

দেখে নিন সেই ছবি।

জাপানের কিংবদন্তি শিল্পী হায়াও মিয়াজাকির অনন্য শিল্পশৈলীর অ্যানিমেশন স্টুডিও ঘিবলি-র ছবির স্টাইল হঠাৎই খুব ভাইরাল হয়ে পড়েছে। তার প্রভাব এখন এআই জগতে ছড়িয়ে পড়েছে। নরম, স্বপ্নিল ব্যাকগ্রাউন্ড, আবেগপ্রবণ চরিত্রের মজার চিত্রণ এবং মায়াবী পরিবেশের জন্য পরিচিত এই স্টাইল সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছে।

তবে রেখা-অমিতাভর ঘিবলি ছবি দেখে অনেকেরই প্রশ্ন, এই ছবি আদৌ তাদের মতো হয়েছে কি? উত্তরটা সরাসরি দেওয়া যায়, পুরোপুরি হয়নি। অমিতাভ বচ্চনকে তাও খানিকটা চেনা গেলেও, আসল ছবিটার কথা না বলে যদি কেবল এই ছবি সামনে রাখা যায়, তাহলে হয়তো অনেকে বুঝতেও পারবেন না, এই ছবি অমিতাভ-রেখার বলে! 

অনেকেই অভিযোগ করছেন, প্রথম প্রথম ঘিবলি ছবিগুলি আরও যত্ন নিয়ে বানাচ্ছিল এআই। এখন অতিব্যবহারেই হোক বা ছবির চাপেই হোক, ঘিবলি স্টাইলে বানানো ছবিগুলি বেশ সাধারণ মানের হতে শুরু করেছে। চরিত্রগুলি যেন কোনও রকমে এঁকে দেওয়া হচ্ছে। 

অভিযোগ মিথ্যে নয়। কারণ ব্যবহারকারীদের আকাশছোঁয়া উন্মাদনার কারণে ওপেনএআই-এর সার্ভারে চাপ বেড়ে যাওয়ায়, চ্যাটজিপিটি-র সিইও স্যাম অল্টম্যান এক্স-এ পোস্ট করে লিখেছেন, 'তোমরা একটু কম ছবি বানাতে পারবে? এটা অবিশ্বাস্য! আমাদের টিমেরও ঘুম দরকার।' 

এই বক্তব্য থেকেই বোঝা যাচ্ছে, চাহিদা এতটাই বেড়েছে যে ওপেনএআই-এর ইঞ্জিনিয়াররা বিশ্রাম নিতেও পারছেন না।

হায়াও মিয়াজাকি ও ইসাও তাকাহাতার প্রতিষ্ঠিত স্টুডিও ঘিবলি তাদের হ্যান্ড-ড্রন অ্যানিমেশন ও দৃষ্টিনন্দন চিত্রকল্পের জন্য বিশ্বজুড়ে সমাদৃত। Spirited Away, My Neighbor Totoro, Howl’s Moving Castle-এর মতো কালজয়ী সিনেমাগুলো ঘিবলির অনন্য শৈলীর নিদর্শন। প্রতিটি সিনেমার এক একটি দৃশ্য আঁকতে পর্যন্ত অনেকটা করে সময় লাগে! উদাহরণস্বরূপ, The Wind Rises-এর এক ব্যস্ত বাজারের দৃশ্য হ্যান্ড-পেইন্টেড ওয়াটার কালারে তৈরি হতে এক বছরেরও বেশি সময় লেগেছিল।

২০২৪ সালে, হায়াও মিয়াজাকি রামন ম্যাগসাইসাই পুরস্কারে সম্মানিত হন, যা তাঁর অবিস্মরণীয় কাজের স্বীকৃতি। তবে তাঁর স্টুডিও ঘিবলির মায়াবী শৈলী এখন শুধু অ্যানিমেশনে সীমাবদ্ধ নেই। সোশ্যাল মিডিয়ায় এটি একটি নস্টালজিক ট্রেন্ড হয়ে উঠেছে, যেখানে ব্যবহারকারীরা এআই ব্যবহার করে নিজেদের ছবি ও দৃশ্যগুলোকে ঘিবলি স্টাইলে রূপান্তর করছেন।

কিন্তু এই প্রবণতা এতটাই দ্রুত ছড়িয়ে পড়ছে যে ওপেনএআই-এর সার্ভারগুলো প্রায় ধসে পড়ার উপক্রম। অল্টম্যানের বার্তা থেকে স্পষ্ট, প্রযুক্তিগত সক্ষমতার বাইরে গিয়ে মানুষের সৃজনশীলতার নতুন তরঙ্গ এআই জগতে কেমন প্রভাব ফেলছে!


```