
শেষ আপডেট: 7 July 2023 13:06
দ্য ওয়াল ব্যুরো: দাদুর পরিচয়ে এখনও তাঁকে চেনেন ভারতের বেশিরভাগ মানুষ, তবে তার জন্য নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তোলার চেষ্টা যে থেমে নেই তা স্পষ্ট হয় নভ্যা নাভেলি নন্দার (amitabh granddaugter funny reply) সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই। অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) নাতনির পরিচয় পেরিয়ে নিজেকে একজন উদ্যোগপতি হিসেবে গড়ে তুলতে চান নভ্যা (Navya naveli nanda)। সেই প্রস্তুতিও শুরু হয়েছে। ইতিমধ্যেই তিনি তৈরি করেছেন প্রজেক্ট নাভেলি নামে এক সংস্থা। লিঙ্গ সাম্য ও মহিলাদের অধিকারের জন্য এই সংস্থার হয়ে কাজ করেন নভ্যা। তবে কাজে ডুবে থাকলেও তাঁর রসবোধ যে দাদুর মতোই প্রখর, এবার সেই পরিচয়ও পেলেন নেটিজেনরা।

এই মুহূর্তে একটি প্রকল্পের কাজে তিনি রয়েছেন দিল্লিতে। সেখানেই নভ্যাকে দেখা যাচ্ছে ধোসা থেকে চাউমিন নানা ধরনের খাবার চেখে দেখছেন তিনি। তবে এত খাবার খেয়েও কীভাবে ধরে রেখেছেন রোগা ছিপছিপে চেহারা, নভ্যাকে এই প্রশ্ন করেন এক নেটিজেন।
অর্থাৎ আসলে যে তিনি তেমন ছিপছিপে নন এমনটাই মজা করে বলতে চেয়েছেন নভ্যা।
অমিতাভের নাতনির এই উত্তর শুনে যথেষ্ট মজা পেয়েছেন নেটিজেনরা। পাশাপাশি একেবারে সাধারণ পরিবারের কমবয়সি ছেলেমেয়েদের মতো তিনি রাস্তার ধারের ধোসা বা চাউমিন খাচ্ছেন দেখেও অনেকে প্রশংসায় ভরিয়েছেন নভ্যাকে।

সুপারস্টারের নাতনি হওয়ার পরেও তিনি যে মানুষের জন্য সমাজসেবামূলক কাজ করছেন এবং কাজের প্রয়োজনে কোনও রকম সেলিব্রিটি সুলভ আচরণ না করে মিশে যাচ্ছেন তাঁর বয়সি ছাত্রছাত্রীদের সঙ্গে এই বিষয়টিতেও প্রশংসা কুড়িয়েছেন মেগাস্টারের নাতনি। অনেকে বলছেন, 'নভ্যার মতো এমন অমায়িক ব্যবহার দেখে শেখা উচিত অন্যান্য সেলিব্রিটি সন্তানদের।'
‘জওয়ান’-এর ট্রেলার মুক্তি শীঘ্রই, নয়নতারার ছবি ঘিরে হইচই সোশ্যাল মিডিয়ায়