Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বচ্চন পরিবারে ফের বিপর্যয়! অমিতাভের জামাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের

একদিকে পুত্র অভিষেকের বিবাহ বিচ্ছেদের খবরে চারপাশে শোরগোল। ঠিক সে সময়েই আইনি প্যাঁচে পড়লেন বচ্চন পরিবারের জামাই! আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠল শ্বেতা বচ্চনের স্বামী নিখিল নন্দর বিরুদ্ধে। আদালতের নির্দেশে তদন্তও শুরু হয়েছে ইতিমধ্যে।

বচ্চন পরিবারে ফের বিপর্যয়! অমিতাভের জামাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের

অমিতাভ-নিখিল

শেষ আপডেট: 17 February 2025 15:18

দ্য ওয়াল ব্যুরো: একদিকে পুত্র অভিষেকের বিবাহ বিচ্ছেদের খবরে চারপাশে শোরগোল। ঠিক সে সময়েই আইনি প্যাঁচে পড়লেন বচ্চন (amitabh bachchan)পরিবারের জামাই! আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠল শ্বেতা বচ্চনের স্বামী নিখিল নন্দর বিরুদ্ধে। আদালতের নির্দেশে তদন্তও শুরু হয়েছে ইতিমধ্যে।

শ্বেতার স্বামী, নিখিল নন্দ চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর (এসকর্টস কিউবোটা)। তাঁর বিরুদ্ধে উত্তরপ্রদেশের পাপড হামজাপুর গ্রামের বাসিন্দা জিতেন্দ্র সিংয়ের ভাই জ্ঞানেন্দ্র একটি অভিযোগ দায়ের করেন। জয় কিষাণ ট্রেডার্স নামক ট্র্যাক্টর এজেন্সির মালিক ছিলেন জিতেন্দ্র এবং গত বছরে নভেম্বর তিনি আত্মহত্যা করেন। এই ঘটনার জন্য নিখিলের বিরুদ্ধে প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে।

জ্ঞানেন্দ্র জানান, জিতেন্দ্রকে ট্র্যাক্টর বিক্রি বাড়ানোর জন্য নিয়মিত চাপ দেওয়া হচ্ছিল। নিখিল নন্দা (Nikhil Nanda) এবং সংস্থার উত্তরপ্রদেশের হিড ইন চার্জ, এরিয়া ম্যানেজার, সেলস ম্যানেজার, শাহজাহনপুরের একজন ডিলার এবং তিন আধিকারিক মূলত দিনের পর দিন এই চাপ সৃষ্টি করতেন। নির্দিষ্ট লক্ষ্যমাত্রা পূরণ করতে না পারলে ডিলারশিপের লাইসেন্স বাতিল করার হুমকি দেওয়া হতো জিতেন্দ্রকে। ভাই জিতেন্দ্র সিং পূর্বে তার ব্যবসায়িক অংশীদার, লালা বাবুর সঙ্গে দাতাগঞ্জে জয় কিষাণ ট্রেডার্স নামে একটি ট্র্যাক্টর এজেন্সি চালাতেন। তবে, পারিবারিক বিরোধের কারণে বাবুর কারাদণ্ডের পর, জিতেন্দ্রকে নিজেই এজেন্সির দায়িত্ব।

জ্ঞানেন্দ্র তার অভিযোগে নিখিল নন্দ এবং আরও বেশ কয়েকজন কোম্পানির কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করেছেন - যার মধ্যে আশিস বালিয়ান (এরিয়া ম্যানেজার), সুমিত রাঘব (সেলস ম্যানেজার), দীনেশ পান্ত (ইউপি প্রধান), পঙ্কজ ভাস্কর (ফাইন্যান্সার কালেকশন অফিসার), অমিত পান্ত (সেলস ম্যানেজার), নীরজ মেহরা (সেলস হেড) এবং শিশান্ত গুপ্তও (শাহজাহানপুর ডিলার) অন্তর্ভুক্ত।

অভিযোগে জ্ঞানেন্দ্র জানান যে, ২০২৪ সালের ২১শে নভেম্বর কোম্পানির কর্মকর্তারা জিতেন্দ্রের সঙ্গে দেখা করে এবং বিক্রি বাড়ানোর  চাপ দেয়ে। ঠিক তার পর দিন, ২২শে নভেম্বর জিতেন্দ্র আত্মহত্যা করেন। জিতেন্দ্রের পরিবারের দাবি, আদালত হস্তক্ষেপ না করা পর্যন্ত পুলিশ এই বিষয়ে কোনও ব্যবস্থা নেয়নি। আদালতের হস্তক্ষেপের পর, ঘটনায় জড়িত সকল অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জিতেন্দ্রের বাবা শিব সিং সংবাদমাধ্যমকে বলেন যে তিনি নিখিল নন্দার (Nikhil Nanda) সম্পর্কে অবগত নন। তিনি তাঁর ছেলের মৃত্যুর জন্য কোম্পানিকে দায়ীও করেন। ‘আমি জানি না সে কে, আমরা ন্যায়বিচার চাই,’ শিব সিং বলেন।

দাতাগঞ্জ থানার ইনচার্জ গৌরব বিষ্ণোই নিশ্চিত করেছেন যে মামলার তদন্ত বর্তমানে চলছে। নিখিল নন্দা রাজ কাপুরের মেয়ে, ঋতু নন্দার ছেলে। বলিউড কিংবদন্তি অমিতাভ এবং জয়ার মেয়ে শ্বেতা বচ্চনকে বিয়ে করেন। দম্পতির দুই সন্তান, নভ্যা নভেলি নন্দা এবং অগস্ত্য নন্দা। গুজব এও ওঠে, যে শ্বেতা এবং নিখিল বহু বছর ধরে আলাদা আছেন, তবে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়নি।


```