Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ট্র্যাফিক জ্যামে আটকে বিগ বি! অনুরাগীর বাইকে পৌঁছলেন শ্যুটিংয়ে

দ্য ওয়াল ব্যুরো: সেলিব্রিটিদের দেরি করে শ্যুটিংয়ে পৌঁছানোর অভ্যাস নতুন কিছু নয়। তবে, সময়ে শ্যুটিং স্পটে পৌঁছানোর ক্ষেত্রে কখনওই আপস করেন না বিগ বি (punctual Amitabh Bachchan)। একেবারে সঠিক সময়ে আজও অনেকের আগে নির্দিষ্ট স্পটে পৌঁছে যান অমিত

ট্র্যাফিক জ্যামে আটকে বিগ বি! অনুরাগীর বাইকে পৌঁছলেন শ্যুটিংয়ে

শেষ আপডেট: 15 May 2023 07:28

দ্য ওয়াল ব্যুরো: সেলিব্রিটিদের দেরি করে শ্যুটিংয়ে পৌঁছানোর অভ্যাস নতুন কিছু নয়। তবে, সময়ে শ্যুটিং স্পটে পৌঁছানোর ক্ষেত্রে কখনওই আপস করেন না বিগ বি (punctual Amitabh Bachchan)। একেবারে সঠিক সময়ে আজও অনেকের আগে নির্দিষ্ট স্পটে পৌঁছে যান অমিতাভ বচ্চন।

এবার তিনিই পড়লেন বিপাকে। মুম্বইয়ের ভয়ঙ্কর ট্র্যাফিক জ্যামে আটকে গেল অমিতাভের গাড়ি (Amitabh Bachchan stuck in traffic)। তবে, সময়ের ক্ষেত্রে কোনও রকম বাধা বিপত্তিকেই পাত্তা দিতে রাজি নন তিনি। তাঁর জন্য শ্যুটিং শুরু হতে দেরি হবে এই বিষয়টাই মানতে পারেন না বিগ বি। ফলে, গাড়ি থেকে নেমে এক অনুরাগীর বাইকের পিছনের সিটে বসে পড়লেন (reached at shooting spot on fans bike)। তাঁকেই অনুরোধ করলেন শ্যুটিং লোকেশনে পৌঁছে দিতে। সেই অনুরাগী যেন হাতে চাঁদ পেলেন। জোরে বাইক চালিয়ে বিগ বি-কে পৌঁছে দিলেন গন্তব্যে।

কিছুদিন আগেই এই ঘটনা ঘটেছে বিগ বি-র সঙ্গে। সময়মতো তাঁকে পৌঁছে দেওয়ায় সেই বাইক আরোহীকে ধন্যবাদও জানিয়েছেন অমিতাভ বচ্চন। সেই আরোহীর পিছনের সিটে বসা অমিতাভের একটি ছবি তিনি নিজেই পোস্ট করেছেন ইনস্টাগ্রামে।

প্রসঙ্গত, ৮০ বছর বয়সেও অমিতাভের কাজের প্রতি এই নিষ্ঠা এবং সময়ে কাজের জায়গায় পৌঁছানোর এই তাগিদ দেখে মুগ্ধ নেটিজেনরাও। অনেকেই স্যালুট জানিয়েছেন, আরাম উপেক্ষা করে গরমে রোদের মধ্যে বাইকে চেপেই অমিতাভের শ্যুটিংয়ে পৌঁছানোর এই ঘটনাকে। যেখানে একটা-দুটো ছবি করেই অনেকে উপভোগ করতে শুরু করেন স্টারডম এবং নিজের খেয়ালখুশি মতো উপস্থিত হন শ্যুটিং স্পটে, সেখানে বিগ বি-র এই নিয়মানুবর্তিতা সত্যিই শেখার মতো, বলছেন নেটিজেনরা।

বিচারপতি মান্থার নির্দেশ, চাকরিপ্রার্থীরা মুখ্যমন্ত্রীর পাড়ায় মিছিল করতে পারবেন


```