Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অভিষেকের জন্মদিনে আবেগঘন পোস্ট করলেন বিগ-বি! দেখুন কী লিখলেন

দ্য ওয়াল ব্যুরো: আজ, ৫ ফেব্রুয়ারি অভিনেতা অভিষেক বচ্চনের জন্মদিন। ছেলের ৪৫তম জন্মদিন উপলক্ষে ইনস্টাগ্রামে আবেগঘন পোস্ট করলেন গর্বিত বাবা অমিতাভ। ইনস্টাগ্রামে দুটো ছবির কোলাজ পোস্ট করেছেন কিংবদন্তি অভিনেতাটি। একটি বেশ পুরনো, অভিষেকে

অভিষেকের জন্মদিনে আবেগঘন পোস্ট করলেন বিগ-বি! দেখুন কী লিখলেন

শেষ আপডেট: 5 February 2021 14:38

দ্য ওয়াল ব্যুরো: আজ, ৫ ফেব্রুয়ারি অভিনেতা অভিষেক বচ্চনের জন্মদিন। ছেলের ৪৫তম জন্মদিন উপলক্ষে ইনস্টাগ্রামে আবেগঘন পোস্ট করলেন গর্বিত বাবা অমিতাভ। ইনস্টাগ্রামে দুটো ছবির কোলাজ পোস্ট করেছেন কিংবদন্তি অভিনেতাটি। একটি বেশ পুরনো, অভিষেকের বাচ্চা বয়সের। তাঁর হাত ধরে চলছেন অমিতাভ। পরের ছবিটি এই সময়ের। কোনও অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বাবার হাত ধরে নিয়ে যাচ্ছেন অভিষেক। ছবিটি পোস্ট করে ক্যাপশন হিসেবে লেখেন,"একটা সময় আমি ওকে হাত ধরে পথ দেখিয়েছিলাম, ও এখন আমাকে হাত ধরে পথ দেখায়।" আপাতত অভিষেক ‘বব বিশ্বাস’-এর শ্যুটিংয়ের জন্য রয়েছেন কলকাতায়। ফলে বিশেষ দিনে কাছে নেই মেয়ে আরাধ্যা। কচি গলার ‘হ্যাপি বার্থ ডে’ গান মিস করছেন অভিনেতা। মেয়ে আসার পর থেকেই তাকে ঘিরে আবর্তিত অভিষেকের জীবন। তাঁর কথায়, ‘‘আরাধ্যাই আমাদের পৃথিবী। ও খুবই ভাল মেয়ে। ওকে এ রকম তৈরি করার কৃতিত্ব ঐশ্বর্যের। ও মা হিসেবে দুর্দান্ত।’’ শুধু ঐশ্বর্য নয়, আরাধ্যা আসার পরে তাঁর জীবনেও অনেক পরিবর্তন এসেছে বলে মনে করেন অভিষেক। অভিনেতার মতে, বাবা হওয়ার পরে জীবনের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গির অনেকটা পরিবর্তন হয়েছে। তবে, তাঁদের এই ছবি দেখে আবেগে ভেসে গেছেন নেটিজেনরা। ফ্যানেদের কাছ থেকে পেয়েছেন বহুল শুভেচ্ছা।

```