Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাড়ির মেয়েদের কী করতে বারণ করেন অমিতাভ

ছোটবেলায় শ্বেতা ছোট করে চুল কাটতেন, আর সেটা একেবারে অপছন্দ ছিল শাহেনশাহর।

বাড়ির মেয়েদের কী করতে বারণ করেন অমিতাভ

শেষ আপডেট: 16 February 2024 18:53

দ্য ওয়াল ব্যুরো: বচ্চন বাড়ির আভিজাত্য সবসময়ই চোখে পড়ার মতো। অন্দরমহলের খবর জানা তো যায়ই না। কোনও খবর যদি ফাঁক গলে চলেও আসে, তবুও তা নিয়ে কুলুপ আঁটে বচ্চন পরিবার। 


সম্প্রতি অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাইয়ের বিচ্ছেদ হবে, এই নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছিল। কিন্তু ওঁদের মুখ থেকে কেউ একটা কথাও জানতে পারেনি। তবে বাড়ির এই ‘লৌহ যবনিকা’ একটু আলগা হয়েছে বিগ বি-র নাতনি নভ্যা নন্দার হাত ধরে।


নভ্যা ইউটিউব চ্যানেলে একটি শো করেন, নাম 'হোয়াট দ্য হেল নভ্যা'। সেখানে গেস্ট হিসেবে থাকেন দিদা জয়া বচ্চন ও মা শ্বেতা নন্দা। দিদা ও মায়ের সঙ্গে নানান বিষয় কথা বলেন নভ্যা। সেখানে কথা বলতে গিয়ে উঠে আসে বচ্চন বাড়ির অন্দরের নানান খবর। এবার জানা গেল অমিতাভ বাড়ির মেয়েদের কী করা পছন্দ করেন না।

Jaya Bachchan birthday: Her best family pics with Amitabh, Abhishek and  others | Hindustan Times

নভ্যা দিদা জয়াকে জিজ্ঞেস করেন ছোটবেলায় নন্দা ও অভিষেকের চুল ভাল রাখার জন্য কী করতেন। জয়া জানান, নারকেল তেল ব্যবহার করতেন। চুলের জন্য এর চেয়ে ভাল ওষুধ আর কিছু হতে পারে না। এমন কী মাঝেমধ্যে পেঁয়াজের রসও ব্যবহার করতেন বলে জানান।


চুল নিয়ে কথা বলায় উঠে আসে অমিতাভ বচ্চনের কথা। জানা যায় ছোটবেলায় শ্বেতা ছোট করে চুল কাটতেন, আর সেটা একেবারে অপছন্দ ছিল শাহেনশাহর। শ্বেতা বলেন, 'বাবার একেবারেই আমার ছোট চুল পছন্দ  ছিল না। আমি যখনই চুল কাটতাম জিজ্ঞেস করত কেন কাটলে? বাবার আমার বড় চুলই ভাল লাগে। তাই ছোট করে কাটলেই রেগে যেত। তবে শুধু আমি না, আমাদের মধ্যে যে কেউ চুল কাটলে বিরক্ত হত বাবা।'

Amitabh Bachchan shares a glimpse of Diwali celebrations with Abhishek,  Aishwarya, Shweta, Navya | Bollywood News - The Indian Express
শ্বেতা আরও জানান, জয়া বচ্চন ছোটবেলায় ওঁকে অনেক সাহায্য করেছিলেন চুল ভালো রাখার জন্য। আরও বলেন, 'তবে যে পেঁয়াজের রস বেটে চুলে লাগাত সেটা সহ্য করা যেত না। পেঁয়াজের গন্ধটা এত বিরক্তিকর লাগত যে কী বলব! ঘরের ভেতরে মাখা হলে বাইরের দরজা অবধি গন্ধ চলে আসত।'


জয়া, শ্বেতা, নভ্যাকে নিয়ে তিনটি জেনারেশনের মেলবন্ধন ঘটে এই ভিডিও পডকাস্টে। এপিসোডগুলি ইউটিউবে বিনামূল্যে দেখা যায়।


```