Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

প্রতিযোগীর ঠাণ্ডা লাগছিল, 'কৌন বনেগা ক্রোড়পতি'র মঞ্চে নিজের কোট খুলে দিলেন অমিতাভ

দ্য ওয়াল ব্যুরো: তিনি ভারতের অন্যতম নামী সুপারস্টার। ২ দশকেরও বেশি সময় ধরে তিনি নিজের কাঁধে বয়ে নিয়ে যাচ্ছেন 'কৌন বনেগা ক্রোড়পতি' রিয়্যালিটি শো-এর ভার। কুইজভিত্তিক এই গেম শো-টির প্রতিটি সিজন তাঁর সঞ্চালনায় আকর্ষণীয় হয়ে ওঠে। প্রতিযোগীদের (K

প্রতিযোগীর ঠাণ্ডা লাগছিল, 'কৌন বনেগা ক্রোড়পতি'র মঞ্চে নিজের কোট খুলে দিলেন অমিতাভ

শেষ আপডেট: 18 September 2023 11:56

দ্য ওয়াল ব্যুরো: তিনি ভারতের অন্যতম নামী সুপারস্টার। ২ দশকেরও বেশি সময় ধরে তিনি নিজের কাঁধে বয়ে নিয়ে যাচ্ছেন 'কৌন বনেগা ক্রোড়পতি' রিয়্যালিটি শো-এর ভার। কুইজভিত্তিক এই গেম শো-টির প্রতিটি সিজন তাঁর সঞ্চালনায় আকর্ষণীয় হয়ে ওঠে। প্রতিযোগীদের (KBC contestant) সঙ্গে তাঁর ব্যবহারও একেবারে বন্ধুর মতো। এর আগে প্রায়ই নানা মজার কথায় অথবা আচার ব্যবহারে নেটিজেনদের মন জিতেছেন অমিতাভ (Amitabh Bachchan)। তবে এবার যে কাজটি তিনি করলেন তাতে তাঁর উদার মনের পরিচয় আরও একবার পেলেন সকলে।

কেবিসি ১৪ অর্থাৎ কৌন বনেগা ক্রোড়পতির চলতি সিজনের বিজ্ঞাপনে দেখা যাচ্ছে প্রতিযোগী (KBC contestant) জশ্নীল কুমারকে নিজের গায়ের কোটটি খুলে পরিয়ে দিচ্ছেন অমিতাভ (Amitabh Bachchan)।

কিন্তু আচমকা কেন নিজের কোট প্রতিযোগীকে দিচ্ছেন তিনি?

বিজ্ঞাপনে দেখা যাচ্ছে ৭ কোটি টাকার প্রশ্নের মুখোমুখি হওয়ার আগে অমিতাভ জিজ্ঞেস করছেন ওই প্রতিযোগী উত্তর দিতে প্রস্তুত কিনা, তখন আচমকাই ওই প্রতিযোগী বলে বসেন, তাঁর খুব শীত করছে। এই কথা শুনে শাহেনশা সেটে উপস্থিত সদস্যদের নির্দেশ দেন যে জ্যাকেটটি পরে তিনি শ্যুটিংয়ে এসেছেন সেটি ওই প্রতিযোগীকে দিতে।

সাদা রঙের সেই কোটটি নিজে হাতেই অমিতাভ পরিয়ে দেন জস্নীলকে। এরপর বিগ বি বলেন, 'কোটটি তো এবার তোমারই হয়ে গেল।' প্রথমে সেই কথা শুনে বিশ্বাস করতে পারেননি সেই প্রতিযোগী। বিগ বি-কে অবিশ্বাসের সুরে প্রশ্ন করেন, 'সত্যি!' তবে অচিরেই তিনি বোঝেন যে বিগ-বির নিজস্ব কোট সত্যিই উপহার পেয়েছেন তিনি। বাকি পর্ব সেই কোটটি গায়ে জড়িয়েই একাধিক প্রশ্নের উত্তর দেন জস্নীল।

প্রসঙ্গত, চলতি সিজনে জস্নীল এই নিয়ে দ্বিতীয় ব্যক্তি যিনি এক কোটি টাকা জিতেছেন। এখন দেখার তিনি সর্বোচ্চ ৭ কোটি টাকা জিততে পারেন কিনা। প্রসঙ্গত, এর আগে যশকরণ কৌন বনেগা ক্রোড়পতির চলতি সিজনের প্রথম কোটি টাকা বিজেতা। ইতিমধ্যেই দ্বিতীয় ক্রোড়পতিও পাওয়া গেল। তবে সর্বোচ্চ ৭ কোটি টাকার শিকে কার ভাগ্যে ছেঁড়ে সেটাই প্রশ্ন।

‘আরে মিঞা, কী ব্যাপার? এ তো পুরো ম্যাজিক’, সিরাজের দরাজ প্রশংসায় বিরাট পত্নী


```