Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

'এবার তো বুড়ো হয়েছেন, ঘুমিয়ে পড়ুন,' বয়স নিয়ে খোঁচা! পাল্টা জবাবে কী লিখলেন অমিতাভ?

সোশ্যাল মিডিয়ায় বরাবরই বেশ অ্যাকটিভ বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন। এক্স-এ তাঁর পোস্ট নিয়ে যেমন প্রশংসা হয়, তেমনই কখনও কখনও আবার ধেয়ে আসে অনেক কটাক্ষও।

'এবার তো বুড়ো হয়েছেন, ঘুমিয়ে পড়ুন,' বয়স নিয়ে খোঁচা! পাল্টা জবাবে কী লিখলেন অমিতাভ?

অমিতাভ বচ্চন

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 10 June 2025 21:50

দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় বরাবরই বেশ অ্যাকটিভ বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন। এক্স-এ তাঁর পোস্ট নিয়ে যেমন প্রশংসা হয়, তেমনই কখনও কখনও আবার ধেয়ে আসে অনেক কটাক্ষও। আর সেই কটাক্ষের জবাব দেওয়া বা এড়িয়ে যাওয়ার বিষয়টি নিয়েও আলোচনা চলতে থাকে। সম্প্রতি, বয়স নিয়ে এক ব্যক্তির আপত্তিকর মন্তব্যের মোক্ষম জবাব দিয়েও পরে সেটি মুছে দিয়েছেন বিগ বি।

ঘটনার সূত্রপাত হয়, যখন এক এক্স ব্যবহারকারী অমিতাভের উদ্দেশে লেখেন, "এত রাতে জেগে আছেন কেন শাহেনশাহ? ঘুমোতে যান। আপনি এখন বৃদ্ধ হয়েছেন।" এর উত্তরে অমিতাভ লেখেন, "ঈশ্বরের কৃপায় একদিন তুমিও বৃদ্ধ হবে।" যদিও, এই জবাবটি তিনি পরে সোশ্যাল মিডিয়া থেকে মুছেও ফেলেন।

এটাই প্রথম নয়, এর আগেও এমন ঘটনা ঘটেছে। একবার একটি পোস্টে অমিতাভ লিখেছিলেন, "গ্যাজেট ভাঙতে পারে, কিন্তু দীর্ঘায়ু থেকে যায়।" সেই পোস্টেও একজন অনুরাগী মন্তব্য করেন, "সময়মতো ঘুমিয়ে পড়ুন, না হলে আপনার দীর্ঘায়ু থাকবে না।"

এই মন্তব্যটি অমিতাভের একেবারেই পছন্দ হয়নি। তিনি পাল্টা লেখেন, "আমার মৃত্যুর কথা ভাবার জন্য ধন্যবাদ, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন।" তবে, এই পোস্টটিও পরে মুছে ফেলেন তিনি। ফলে অমিতাভ বচ্চনের সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে বিতর্কের ঘটনা নতুন নয়। এর আগে পহেলগামে জঙ্গি হামলার সময় তিনি টানা কয়েকদিন কিছু না লিখে একের পর এক পোস্ট করেছিলেন।


```