Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সত্যজিৎ রায়ের বাড়িতে এসেছিলেন, ঘর ভর্তি ছড়ানো পোস্টার, 'কেবিসি'র মঞ্চে স্মৃতিমেদুর বিগ বি

'সতরঞ্জ কি খিলাড়ি' ছবির সূত্রে একবারই সত্যজিৎ রায়ের বাড়িতে গিয়েছিলেন অমিতাভ। সেই স্মৃতির কথাই বিগ বি জানালেন 'কৌন বনেগা ক্রোড়পতি' রিয়্যালিটি শো-তে।

সত্যজিৎ রায়ের বাড়িতে এসেছিলেন, ঘর ভর্তি ছড়ানো পোস্টার, 'কেবিসি'র মঞ্চে স্মৃতিমেদুর বিগ বি

সত্যজিৎ রায় ও অমিতাভ বচ্চন

শেষ আপডেট: 2 May 2024 13:05

দ্য ওয়াল ব্যুরো: তিনি সারা দুনিয়ার কাছে 'শাহেনশা' অথবা বিগ বি নামে পরিচিত। বলিউডকে সারা পৃথিবীর কাছে পরিচিতি দেওয়ার জন্য তাঁর অবদান নেহাত কম নয়। তবে অমিতাভ বচ্চন কখনও সত্যজিৎ রায়ের (Satyajit Ray Birthday) কোনও ছবিতে অভিনয় করেননি। যদিও 'সতরঞ্জ কি খিলাড়ি' ছবিতে তাঁর কণ্ঠস্বর শোনা গিয়েছিল। সেই সূত্রে একবারই সত্যজিৎ রায়ের বাড়িতে গিয়েছিলেন অমিতাভ। সেই স্মৃতির কথাই বিগ বি জানালেন 'কৌন বনেগা ক্রোড়পতি' রিয়্যালিটি শো-তে।

৩০ অগস্ট অর্থাৎ বুধবারের পর্বে এক প্রতিযোগীকে করা প্রশ্নের সূত্রে সত্যজিৎ রায়ের (Satyajit Ray Birthday) প্রসঙ্গ উঠে আসে কেবিসির মঞ্চে। অমিতাভ জানান মাত্র একবারই সত্যজিৎ রায়ের ঘরে ঢোকার সৌভাগ্য হয়েছিল তাঁর। বিগ-বির কথায়, 'অস্কারজয়ী পরিচালকের ঘরটি অদ্ভুত! সারা ঘর ভর্তি অসংখ্য পোস্টার এবং বই ছড়ানো।' প্রসঙ্গত, সত্যজিৎ রায় যে নিজেই তাঁর সমস্ত ছবির পোস্টার আঁকতেন এ কথা জানেন না অনেকেই। এই বিষয়টি সম্পর্কেও শাহেনশা অবগত করেন কেবিসি-র দর্শকদের। 

অমিতাভের কথায়, 'ঘর ভর্তি অসংখ্য পোস্টার ছড়ানো হলেও একটা পোস্টার যদি আপনি সরিয়ে ফেলেন তবে সেটা তিনি ঠিকই বুঝতে পারতেন। ঘরের সমস্ত খুঁটিনাটি ছিল তাঁর নখদর্পণে।' 

সত্যজিতের (Satyajit Ray Birthday) ছবি নিয়ে বরাবরই শ্রদ্ধাশীল অমিতাভ, সেই শ্রদ্ধা এদিন ফুটে ওঠে তাঁর কথায়, বিগ বি বলেন, 'তিনি একজন অসাধারণ শিল্পী ছিলেন, এমনকি আপনারা যদি তাঁর ছবি দেখেন তবে খেয়াল করবেন সত্যজিতের (Satyajit Ray Birthday) প্রতিটি ছবির ফ্রেমই যেন একেকটা পোর্ট্রেট।' প্রসঙ্গত, সত্যজিৎ রায়কে নিয়ে অমিতাভ বচ্চনের শ্রদ্ধার প্রকাশ নতুন নয়। ২ মে সত্যজিৎ রায়ের জন্মদিনেও অস্কারজয়ী পরিচালককে শ্রদ্ধা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন অমিতাভ।

কেবিসির মঞ্চে এদিন প্রতিযোগীকে অমিতাভের করা ১০ নম্বর প্রশ্নটি ছিল সাহিত্য অ্যাকাডেমির লোগোটি কোন পরিচালক ডিজাইন করেছিলেন? এই প্রশ্নের উত্তর ঠিক দিলে প্রতিযোগী পেতেন ৩ লক্ষ ২০ হাজার টাকা। এই প্রশ্নের উত্তরের অপশনগুলি ছিল আদুর গোপালকৃষ্ণন, ঋষিকেশ মুখোপাধ্যায়, ভালজি পেন্ডরকর এবং সত্যজিৎ রায়। সঠিক উত্তরটি না জানায় তিনি প্রথমে 'ভিডিও কল আ ফ্রেন্ড' বেছে নেন, তবে তাঁর বন্ধুও তাঁকে সাহায্য করতে পারেননি। এরপর আরও একটি ভুল উত্তর বেছে নেওয়ার পর শেষ পর্যন্ত তিনি ঠিক উত্তরটি দেন। সঠিক উত্তর ছিল সত্যজিৎ রায়। এরপরই সত্যজিতের (Satyajit Ray Birthday) প্রসঙ্গে স্মৃতিচারণ করেন শাহেনশা।


```