Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

মুক্তির আগেই আমিশা ছবির গল্প ফাঁস করে দিলেন, 'গদর' ভক্তরা রেগেই আগুন নায়িকার উপর

দ্য ওয়াল ব্যুরো: ২০০১ সালের সাড়া জাগানো ছবি 'গদর এক প্রেম কথা'-তে তারা ও সাকিনার জুটির ভক্ত হয়েছিলেন সারা দেশ জুড়ে অগণিত ভক্ত। সানি দেওল এবং আমিশা প্যাটেলের সেই ছবি ফের একবার আসতে চলেছে বড় পর্দায়। ১১ অগাস্ট মুক্তি পেতে চলেছে গদর ২। তবে

মুক্তির আগেই আমিশা ছবির গল্প ফাঁস করে দিলেন, 'গদর' ভক্তরা রেগেই আগুন নায়িকার উপর

শেষ আপডেট: 30 June 2023 12:44

দ্য ওয়াল ব্যুরো: ২০০১ সালের সাড়া জাগানো ছবি 'গদর এক প্রেম কথা'-তে তারা ও সাকিনার জুটির ভক্ত হয়েছিলেন সারা দেশ জুড়ে অগণিত ভক্ত। সানি দেওল এবং আমিশা প্যাটেলের সেই ছবি ফের একবার আসতে চলেছে বড় পর্দায়। ১১ অগাস্ট মুক্তি পেতে চলেছে গদর ২।

তবে ছবি মুক্তির আগেই মারাত্মক এক ভুল করে বসলেন 'গদর' ছবির নায়িকা আমিশা প্যাটেল। ছবির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দৃশ্যে ঠিক কী ঘটেছে তা সবিস্তারে ব্যাখ্যা করে দিলেন অভিনেত্রী। আর এতেই রেগে আগুন 'গদর' ছবির ভক্তরা। ভক্তদের আক্রমণের মুখে পড়ে নাজেহাল আমিশা।

ঠিক কী ঘটেছিল?

গদর ২ ছবির নতুন ট্রেলারের একদম শেষের দিকে দেখা যাচ্ছে 'তারা সিং' অর্থাৎ সানি দেওল অনেকগুলি মৃতদেহের সামনে বসে আছেন, তাঁর চোখে জল। এই দৃশ্য দেখেই 'গদর' ভক্তরা অনুমান করছিলেন যে হয়তো ছবিতে সাকিনার মৃত্যুর কারণেই এমন বিধ্বস্ত চেহারায় দেখা যাচ্ছে তারাকে।

তবে, এই জল্পনা নেট মাধ্যমে ছড়িয়ে পড়ার পরেই ছবির সাকিনা ওরফে আমিশা ভক্তদের উদ্দেশে সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'ভক্তদের চিন্তার কোনও কারণ নেই। সাকিনা মারা যায়নি।'

আর এতেই চটেছেন অনুরাগীরা। আমিশা প্যাটেলকে আক্রমণ করে কেউ কেউ বলছেন, এভাবে বোকার মতো ছবির গল্প ফাঁস করা মোটেও উচিত হয়নি নায়িকার। আবার কটাক্ষের সুরে কারও মন্তব্য, 'এর চেয়ে ছবির পুরো গল্পই জানিয়ে দিতে পারতেন নায়িকা।' সব মিলিয়ে দর্শকদের জল্পনার অবসান ঘটাতে গিয়ে নিজের পায়েই কুড়ুল মেরে বসলেন আমিশা প্যাটেল।

বাংলা ছবিতে প্রথমবার আসছে ম্যাকবেথ, ‘মায়া’ মুক্তি জুলাইয়ের প্রথম সপ্তাহেই


```