Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আম্বানির বিয়েতে রাহার সঙ্গে খুশমেজাজে রণলিয়া

রণবীর আলিয়ার মেয়ে রাহা কাপুর সবসময়ই ট্রেন্ডিংয়ে! তিনজনে মিলে গেছেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে।

আম্বানির বিয়েতে রাহার সঙ্গে খুশমেজাজে রণলিয়া

শেষ আপডেট: 2 March 2024 19:11

দ্য ওয়াল ব্যুরো: করিনার ছেলে তৈমুর একসময় পাপারাৎজিদের চোখের মণি ছিল। ওর ছবির জন্য হন্যে হয়ে দাঁড়িয়ে থাকত পতৌদিদের বাড়ির সামনে। তারপর করিনার আরও এক সন্তান জেহকে নিয়েও এই উন্মাদনা ছিল। এখন সেই তালিকায় নতুন নাম যোগ হয়েছে রাহার।


রণবীর আলিয়ার মেয়ে রাহা কাপুর সবসময়ই ট্রেন্ডিংয়ে! বাবা-মায়ের মতোই দেখতে হওয়ায় রাহাকে দেখে চোখ ফেরানো যায় না। এছাড়াও ঠাকুরদা ঋষি কাপুরের মতো মুখের আদল ও চোখ হওয়ায় যেন রাহাকে আরও মিষ্টি দেখায়। 

তিনজনে মিলে গেছেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে। ১ থেকে ৩ মার্চ অবধি জামনগরে অনুষ্ঠিত হচ্ছে আম্বানির ছোট ছেলের প্রাক বিবাহ উৎসব। সেখানে রোজই বিকেল থেকে কিছু না কিছু উৎসব হচ্ছে। কিন্তু দিনেরবেলা তেমন কাজ না থাকায় মেয়ের সঙ্গে খেলতে দেখা গেল রণলিয়াকে। খোলা মাঠে দৌড়ে খেলছেন মেয়ের সঙ্গে। পাশে ছিলেন পরিচালক অয়ন মুখার্জিও। 'ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি'-র পরিচালক ও রণবীর আলিয়া খুব ভালো বন্ধু সে কথা সবারই জানা। ভাইরাল হল রাহার সঙ্গে খেলার মুহূর্ত।

Alia Bhatt And Ranbir Get Spotted Playing With Raha Kapoor, Who Makes Cute  Little Steps On Her Own


দীর্ঘদিন প্রেমের পর ২০২২ সালে সাতপাকে বাধা পড়েন রণবীর আলিয়া। সেই সালেই জন্মায় রাহা। তবে দু বছর সংবাদমাধ্যমের অগোচরেই রাখেন রাহাকে। সম্প্রতি পাপারাৎজিদের সামনে মেয়েকে নিয়ে আসে কাপুর-ভাট। তারপর থেকে রাহার ছবিতেই মত্ত পাপারাৎজিরা।


```