Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

 কাশ্মীরে কেমন আছে আলি গোনির পরিবার? ধন্যবাদ জানিয়ে অভিনেতা লিখলেন... 

কাশ্মীরের জম্মুতে থাকা তাঁর প্রিয়জনরা সুস্থ ও নিরাপদ আছে জেনে কিছুটা স্বস্তি পেলেন আলি। সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন সেই অনুভূতি। 

 কাশ্মীরে কেমন আছে আলি গোনির পরিবার? ধন্যবাদ জানিয়ে অভিনেতা লিখলেন... 

আলি গোনি

শেষ আপডেট: 9 May 2025 19:09

দ্য ওয়াল ব্যুরো:  বর্তমানে দেশের বাইরে শ্যুটিংয়ের কাজে ব্যস্ত অভিনেতা আলি গোনি। পরিবার কাশ্মীরে। সাম্প্রদায়িক পরিস্থিতিতে কার্যত ঘুম উড়েছিল তাঁর। তাঁর পরিবারকে নিয়ে গভীর উৎকণ্ঠায় ভুগছিলেন তিনি। তবে কাশ্মীরের জম্মুতে থাকা তাঁর প্রিয়জনরা সুস্থ ও নিরাপদ আছে জেনে কিছুটা স্বস্তি পেলেন আলি। সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন সেই অনুভূতি। 

ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আলি লেখেন, “আমি এখন ভারতের বাইরে শ্যুটিংয়ে। আর আমার পরিবার রয়েছে জম্মুতে। এখানে আমি একদম ভেঙে পড়েছিলাম… ঈশ্বরকে ধন্যবাদ সবাই নিরাপদ আছে। ধন্যবাদ আমাদের সেনাদের।"জম্মুর বাসিন্দা এই অভিনেতা ইনস্টাগ্রাম স্টোরিতেও লেখেন,“#Numb — জম্মুর জন্য প্রার্থনা করুন, আমাদের পরিবারের জন্য প্রার্থনা করুন।”

আলি গোনির পাশাপাশি, কমেডিয়ান সময় রায়নাও তাঁর মনের অনুভূতি তুলে ধরেন সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন বার্তায়। তাঁর বাড়িও জম্মুতে তিনি লেখেন, “আজ রাতে আমার বাবা জম্মু থেকে শেষবারের মতো ফোন করলেন শুভরাত্রি বলার জন্য। তাঁর কণ্ঠ ছিল শান্ত ও স্থির। বললেন—ঘুমিয়ে পড়, ভয় নেই, আমাদের ভারতীয় সশস্ত্র বাহিনী সবকিছু নিয়ন্ত্রণে রেখেছে। তাঁর এই শান্ত কণ্ঠস্বর আমার অস্থির মনকে শান্ত করে। মুম্বাইয়ের ঘরে বাতি নিভিয়ে আমি জানলার কাছে গিয়ে পর্দা টানি।”

 তিনি আরও লেখেন— “আমার জানলার বাইরে এখনও জ্বলছে প্রতিবেশীর ঘরের আলো। আমি তাঁর সম্পর্কে বেশি কিছু জানি না—এটাই তো এখানে স্বাভাবিক। ভাবছি, তাঁরও কি পরিবার রয়েছে জম্মুতে? হয়তো পাঠানকোটে? কিংবা তিনি কোনো সাহসী সেনার সন্তান, যিনি আজ রাতটুকু ঘুমাবেন না, অপেক্ষা করবেন তাঁর বাবা ফ্রন্টলাইন থেকে ভোরের ফোন করবেন বলে।” ভারতীয় সেনাবাহিনীর প্রশংসা করে সময় লেখেন,“আমার প্রার্থনা জম্মুর প্রতিটি মানুষের জন্য। নিশ্চিন্তে ঘুমোও এবং আমাদের সেনার ওপর বিশ্বাস রাখো। জয় হিন্দ।” যুদ্ধের আবহে সাধারণ মানুষের উদ্বেগ জানিয়েছেন দু'জনে। তবে একইসঙ্গে আস্থা রেখেছেন ভারতীয় সেনার প্রতিও।


```