Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুষ্পা ২ বক্স অফিসে ভাঙল সব রেকর্ড, মাত্র ৬ দিনেই ইতিহাস গড়ল 'দ্রুততম' হাজার কোটি আয়ের

৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে 'পুষ্পা ২'। প্রেক্ষাগৃহে মুক্তির পরেই আল্লু অর্জুন যে টাকার সুনামি এনেছেন, তা ভারতীয় বক্সঅফিসে রেকর্ড। ভাঙল পুরনো সব রেকর্ড, তৈরি হল নতুন।

পুষ্পা ২ বক্স অফিসে ভাঙল সব রেকর্ড, মাত্র ৬ দিনেই ইতিহাস গড়ল 'দ্রুততম' হাজার কোটি আয়ের

প্রতীকী ছবি: শুভ্র শর্ভিন

শেষ আপডেট: 12 December 2024 11:59

দ্য ওয়াল ব্যুরো: ৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে 'পুষ্পা ২'। প্রেক্ষাগৃহে মুক্তির পরেই আল্লু অর্জুন যে টাকার সুনামি এনেছেন, তা ভারতীয় বক্সঅফিসে রেকর্ড। ভাঙল পুরনো সব রেকর্ড, তৈরি হল নতুন। আল্লু অর্জুন অভিনীত এই ছবি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সাধারণ দর্শকদের মধ্যে। ইতিমধ্যেই ১০০০ কোটির ক্লাবে জায়গা করে নিয়েছে ছবিটি। এটিই প্রথম সিনেমা, যা মাত্র ৬দিনেই ১০০০ কোটি পেরিয়ে গেল।

মুক্তির আগেই ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ায়। তা থেকেই কিছুটা আন্দাজ করেছিলেন নেটিজেনরা যে, ১০০০ কোটি ছাড়াতে এমন বেশি কিছু সময় নেবে না সিনেমাটি। সেই ভাবনাই সত্য হল। ১২ ডিসেম্বর পুষ্পা ২ গোটা বিশ্বজুড়ে ১০০০ কোটির ক্লাবে জায়গা করে নিয়েছে। এদিনের বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ছবি ইতিমধ্যে আয় করেছে ১০০২ কোটি টাকা।

ছবির প্রযোজনা সংস্থা একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে একথা জানিয়েছেন। তার ক্যাপশনে লেখা রয়েছে, পুষ্পা ২ ভারতের প্রথম সিনেমা যা ৬ দিনে ১০০০ কোটির গণ্ডি ছুঁলো। ছবি মুক্তির দিনই পৌঁছিয়ে গিয়েছিল ৩০০ কোটির দরজায়। গোটা দেশ জুড়ে এখন পুষ্পা রাজ। 

সূত্রের খবর, সিক্যুয়ালটি যে লাভ করবে তার ৪০ শতাংশ আল্লু অর্জুন রাখবেন। অভিনেতা পুষ্প ২-এর জন্য সাইনিং ফি নিচ্ছেন না। তবে, তিনি পুষ্পা: দ্য রাইজ-এর মতোই লাভ-শেয়ারিং রেভিনিউ মডেল বেছে নিয়েছেন। সংবাদমাধ্যম সূত্রে খবর, ‘পুষ্পা ২’ ছবিতে অভিনয় করে ১০ কোটি টাকা উপার্জন করেছেন রশ্মিকা। ‘পুষ্পা ২’ ছবিতেও আল্লুর বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছে রশ্মিকাকে। কিন্তু নায়কের সঙ্গে পারিশ্রমিকের বিস্তর ফারাক নায়িকার। ফিল্মপাড়ার গুঞ্জন, রশ্মিকার চেয়ে ৩০ গুণ বেশি আয় করেছেন আল্লু।


```