Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

আল্লু ইজ ব্যাক! স্ক্রিপ্ট পড়ে মাথা ঘুরছে ‘আয়রন ম্যান’-এর ভিএফএক্স সুপারভাইজারের

একদিকে আল্লু অর্জুন (Allu arjun) আর অন্যদিকে অ্যাটলি (Atllee)! এক মেগা বাজেট ছবির মাধ্যমে জুড়তে চলেছে দুই মহারথী।

আল্লু ইজ ব্যাক! স্ক্রিপ্ট পড়ে মাথা ঘুরছে ‘আয়রন ম্যান’-এর ভিএফএক্স সুপারভাইজারের

আল্লু-অ্যাটলি

শেষ আপডেট: 8 April 2025 12:33

দ্য ওয়াল ব্যুরো: একদিকে আল্লু অর্জুন (Allu arjun) আর অন্যদিকে অ্যাটলি (Atllee)! এক মেগা বাজেট ছবির মাধ্যমে জুড়তে চলেছে দুই মহারথী। যে খবর ছিল, ‘সইসাবুদের কাজ এখনও বাকি আছে, তবে ‘পুষ্পা’ স্টার, সবুজ সংকেত দিয়ে রেখেছেন এবং সম্ভবত পরবর্তী সিনেমা হিসেবে এর কাজ শুরুও করবেন। শুটিংয়ের সময়সীমা এবং অন্যান্য লজিস্টিক দিকগুলি নিয়ে কাজ চলছে। তবে, অ্যাটলি এপ্রিল-মে মাসের মধ্যে প্রি প্রোডাকশনের কাজ শুরু করার কথা ভাবছেন।’ ছবিটির প্রযোজনায় রয়েছে ‘সান পিকচার্স’। যারা এর আগে ‘এন্থিরান’, ‘সরকার’, ‘বিস্ট’, ‘জেলার’ মতো ব্লকবাস্টার হিট ছবির জন্য বিখ্যাত। আপাতত প্রযোজনার খরচ সংক্রান্ত খবর নিশ্চিত করা যায়নি। এও খবর ছিল, আল্লু-অ্যাটলির এই ছবির বাজেট ৬০০ কোটিরও বেশি হতে পারে!

এই সব খবর অতীত! একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, সান পিকচার্স দ্বারা বিশাল পরিসরে নির্মিত, এই প্রোজেক্টটির নাম (AA22)। এটি আল্লু অর্জুনের ২২তম ছবি এবং অ্যাটলির ষষ্ঠ পরিচালিত ছবি।

আজ আল্লু অর্জুনের জন্মদিন। এবং সে উপলক্ষ্যে প্রযোজনা সংস্থা এক ভিডিও প্রকাশ করে, তাতে দেখা যায় দুর্ধর্ষ সব ভিএফএক্সের কাজ দেখতে চলেছেন দর্শক। শুধু তাই নয়, বিশ্বজুড়ে VFX বিশেষজ্ঞরা নতুন ছবির স্ক্রিপ্ট সম্পর্কে মতামতও শেয়ার করেন। VFX সুপারভাইজার জেমস ম্যাডিগান, যিনি ‘Iron Man 2‘ এবং ‘Transformers: Rise of the Beasts’-এর মতো ছবিতে কাজ করার জন্য পরিচিত, তিনি বলেন, ‘আমি স্ক্রিপ্ট পড়া শেষ করেছি এবং আমি বলতে বাধ্য হচ্ছি, আমার মাথা এখনও ঘুরছে।’ Spectral Motion-এর সভাপতি মাইক এলিজাল্ড, একাডেমি পুরস্কার বিজয়ী এবং Fractured FX-এর সৃজনশীল পরিচালক এবং সিইও জাস্টিন র‍্যালিও ভিডিওটিতে ছিলেন।

শোনা যাচ্ছে, আল্লু অর্জুনের পারিশ্রমিক প্রায় ১৭৫ কোটি টাকা, সঙ্গে লাভের ১৫% অংশীদারিত্ব থাকবে। অ্যাটলির পারিশ্রমিক ১০০ কোটি টাকা! ছবিটির বাজেট হবে ৬০০ নয় ৮০০ কোটি! প্রযোজনা খরচ ২০০ কোটি এবং ভিএফএক্সের জন্য ২৫০ কোটি টাকা। ছবির নির্মাতারা এটিকে প্যান-ইন্ডিয়ান সিনেমা হিসেবে তুলে ধরতে কোনও কসরত ছাড়ছেন না।

ভিএফএক্সে আল্লু

পুনর্জন্মের গল্পে সাজানো এই ছবি। পিরিয়ড ড্রামা। অ্যাটলি ছবিটিতে এমন এক অজানা জগৎ সৃষ্টি করার পরিকল্পনায় রয়েছেন যা আগে কখনও ভারতীয় ছবিতে দেখা যায়নি। আল্লু-অ্যাটলির রসায়ণ, যে ছাপ ফেলবে, তার চর্চা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ছবিতে রয়েছে দু’জন নায়ক। আল্লুর সঙ্গে আর কোন নায়ক থাকছেন তা এখনও চূড়ান্ত হয়নি। শুধু তাই নয়, ছবিতে রয়েছেন তিনজন নায়িকা। সূত্রের খবর, জাহ্নবী কাপুরকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে।


```