Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

'মহিলার মৃত্যুর জন্য আমি দায়ী নই', গ্রেফতার নিয়ে মুখ খুললেন আল্লু অর্জুন

প্রেস মিটে আল্লু অর্জুন বলেন, 'আমার ওই মহিলার মৃত্যুর সঙ্গে সরাসরি কোনও সম্পর্ক নেই। আমি তখন থিয়েটারের ভেতরে পরিবারের সঙ্গে সিনেমা দেখছিলাম।'

'মহিলার মৃত্যুর জন্য আমি দায়ী নই', গ্রেফতার নিয়ে মুখ খুললেন আল্লু অর্জুন

ফাইল চিত্র

শেষ আপডেট: 14 December 2024 14:08

দ্য ওয়াল ব্যুরো: চলতি মাসের ৪ তারিখ হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২’র প্রিমিয়ারে আল্লু অর্জুনকে দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলা অনুরাগীর। সেই অভিযোগে শুক্রবার তারকাকে গ্রেফতার করা হয়। ১৪ দিনের জেল হেফাজত হলেও কিছুক্ষণের মধ্যেই অন্তর্বর্তীকালীন জামিন পেয়ে যান আল্লু অর্জুন। তারপরে আজ অর্থাৎ শনিবার সকালে তিনি প্রেস মিট করেন। 

প্রেস মিটে আল্লু অর্জুন বলেন, 'আমার ওই মহিলার মৃত্যুর সঙ্গে সরাসরি কোনও সম্পর্ক নেই। আমি তখন থিয়েটারের ভেতরে পরিবারের সঙ্গে সিনেমা দেখছিলাম। ঘটনাটি সম্পূর্ণ দুর্ঘটনাবশত ঘটেছে। আমি ওই পরিবারের জন্য অত্যন্ত দুঃখিত। আমি ব্যক্তিগতভাবে তাঁদের পাশে থাকব সে কথা আমি আগেও জানিয়েছি। যে কোনওভাবে তাঁদের সাহায্য করব।'

তিনি আরও বলেন, 'গত ২০ বছর ধরে আমি এই থিয়েটারে আসছি। এর আগেও ৩০ বারের বেশি এই জায়গায় গিয়েছি, কিন্তু এমন কোনও ঘটনা কখনও ঘটেনি। এটি সম্পূর্ণভাবে দুর্ভাগ্যজনক একটা ঘটনা। আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকা উচিত নয়। এই দুর্ঘটনার জন্য আমি অত্যন্ত মর্মাহত।'

তারপরেই পুলিশের বক্তব্য, আল্লু অর্জুনের হঠাৎ উপস্থিতি এবং ভক্তদের উদ্দেশ্যে তার হাত নেড়ে শুভেচ্ছা জানানোর কারণে সন্ধ্যা থিয়েটারের সামনে ভিড়ের চাপ বেড়ে যায়। এক পুলিশ কর্মকর্তা বলেন, 'তিনি গাড়ির সানরুফ থেকে বেরিয়ে জনতাকে উদ্দেশ্য করে হাত নাড়ান, যা ভক্তদের ভিড় আরও বাড়িয়ে দেয়।'


```