Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

পুলিশের সামনে মূত্রত্যাগ আল্লুর! অভিনেতার বিরুদ্ধে অভিযোগ কংগ্রেস নেতার

৫ ডিসেম্বর পুষ্পা ২ মুক্তির পর থেকেই আলোচনার কেন্দ্রে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন।

পুলিশের সামনে মূত্রত্যাগ আল্লুর! অভিনেতার বিরুদ্ধে অভিযোগ কংগ্রেস নেতার

ফাইল চিত্র

শেষ আপডেট: 24 December 2024 15:34

দ্য ওয়াল ব্যুরো: ৫ ডিসেম্বর পুষ্পা ২ মুক্তির পর থেকেই আলোচনার কেন্দ্রে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। আল্লু-রশ্মিকার অভিনয়ে মুগ্ধ সিনেপ্রেমীরা। তবে, ছবির প্রিমিয়ার থেকে শুরু করে সিনেমার কিছু দৃশ্য নিয়ে একের পর এক বিতর্কে জড়িয়েছেন ‘পুষ্পারাজ’। 

এদিকে ছবির একটি দৃশ্য নিয়েও উঠেছে বিতর্ক। কংগ্রেস নেতা থিনমার মাল্লান্না অভিযোগ করেছেন, পুষ্পা ২-এর একটি দৃশ্যে পুলিশের অপমান করা হয়েছে। ওই দৃশ্যে দেখা যায়, আল্লু অর্জুন একটি পুলিস অফিসারের সামনে সুইমিং পুলে মূত্রত্যাগ করছেন। কংগ্রেস নেতার দাবি, এটি অত্যন্ত অপমানজনক এবং পুলিশবাহিনীর মর্যাদাহানি হয়েছে। 

বিতর্কের মধ্যে মঙ্গলবার সকালে চিক্কাডপল্লি থানায় হাজিরা দেন আল্লু অর্জুন। তিনি পুলিশকে পুরোপুরি সহযোগিতা করবেন বলে জানান। যদিও জামিনে মুক্তি পেয়েছেন, তবে আইনি জট কাটতে কতটা সময় লাগবে, সেটাই এখন দেখার বিষয়।

৪ ডিসেম্বর, হায়দরাবাদে পুষ্পা ২-এর প্রিমিয়ারে একটি মর্মান্তিক ঘটনা ঘটে। সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে প্রাণ হারান এক মহিলা ভক্ত, আর তার আট বছরের সন্তান গুরুতর আহত হয়। এই ঘটনায় আল্লু অর্জুনসহ সাতজনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। 

নিম্ন আদালত অভিনেতাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। তবে, ১৩ ডিসেম্বর তেলেঙ্গানা হাইকোর্ট থেকে অন্তর্বর্তী জামিন পান আল্লু। একদিকে ভক্তের মৃত্যুর ঘটনায় মামলা, অন্যদিকে কংগ্রেস নেতার অভিযোগ, সব মিলিয়ে আল্লু অর্জুনের জন্য পরিস্থিতি হয়ে উঠেছে আরও জটিল।


```