Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্ত্রীকে চুমু খেয়ে ভ্যানে উঠলেন আল্লু, 'বেডরুমে ঢুকে ঠিক করেনি পুলিশ', রেগে লাল 'পুষ্পা'

গ্রেফতারের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, অর্জুন পুলিশকে জানান যে, তাঁকে তাঁর বেডরুম থেকে নিয়ে যাওয়া হয়েছে এবং জামাকাপড় পাল্টানোর সুযোগও দেওয়া হয়নি।

স্ত্রীকে চুমু খেয়ে ভ্যানে উঠলেন আল্লু, 'বেডরুমে ঢুকে ঠিক করেনি পুলিশ', রেগে লাল 'পুষ্পা'

ফাইল চিত্র

শেষ আপডেট: 13 December 2024 16:44

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার দুপুরে দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুনকে গ্রেফতার করেছে তেলেঙ্গানা পুলিশ। তার সিনেমা "পুষ্পা ২: দ্য রুল"-এর প্রিমিয়ার শো চলাকালে হায়দরাবাদের সান্ধ্যা থিয়েটারে ভিড়ের চাপে এক ভক্তের মৃত্যু হয়। এই ঘটনায় এর আগে থিয়েটারের মালিক ও দুই কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছিল। অর্জুন এই মামলায় চতুর্থ ব্যক্তি হিসেবে গ্রেপ্তার হন।

গ্রেফতারের সময় কী ঘটেছিল?

ঘটনার সময়ের একাধিক ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে, আল্লু অর্জুন "পুষ্পা ২"-এর একটি হুডি পরে কফি খাচ্ছেন। তার সঙ্গে ছিলেন স্ত্রী স্নেহা রেড্ডি, ভাই সিরিশ এবং বাবা আল্লু অরবিন্দ। পুলিশ তাঁকে কফি শেষ করার সময় টুকু দেয়। তারপরেই আটক করে। জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা আল্লু অর্জুন শুক্রবার হায়দরাবাদের জুবিলি হিলসের বাড়ি থেকে গ্রেফতার হওয়ার সময় পুলিশের আচরণের বিরুদ্ধে আপত্তি জানান।

ভিডিও ভাইরাল

গ্রেফতারের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, অর্জুন পুলিশকে জানান যে, তাঁকে তাঁর বেডরুম থেকে নিয়ে যাওয়া হয়েছে এবং জামাকাপড় পাল্টানোর সুযোগও দেওয়া হয়নি। এতেই আপত্তি অভিনেতার। তিনি বলেন, 'আমাকে আটক করা হচ্ছে, তা নিয়ে আমি কোনও প্রশ্ন করতে চাই না। আমার বেডরুমে কেন পুলিশ ঢুকবে, প্রশ্নটা এখানেই। এটা পুলিশ একেবারেই ঠিক করেনি।'

গ্রেফতার হওয়ার আগে অর্জুন তাঁর পরিবারকে বলেন, তাঁরা যেন চিন্তা না করে। তিনি পুলিশকে জানান, 'আমি কফি শেষ করেছি, এখন যেতে পারি।' তবে তিনি পুলিশের আচরণে অসন্তোষ প্রকাশ করেন। অর্জুন বলেন, 'আপনাদের ব্যবহারটা মোটেই ভাললাগল না। বড্ড বাড়াবাড়ি করলেন।'

ভিডিওতে দেখা যাচ্ছে, অভিনেতা পুলিশকে বলছেন, তাঁকে যেন অন্তত ব্রেকফাস্টটা করতে দেওয়া হয়। কিন্তু পুলিশ কোনও রকম কথা না মেনেই কফি শেষ করার সঙ্গে সঙ্গেই আল্লু অর্জুনকে গ্রেফতার করেন। সেই ভিডিওতেই দেখা যাচ্ছে, তিনি কফির কাপে চুমুক দিচ্ছেন। মুখে হাসিও রয়েছে। আল্লু অরবিন্দ, ভাই আল্লু শিরিশের সঙ্গে গল্প জুড়লেন তিনি। এরপর স্ত্রী আল্লু স্নেহা রেড্ডিকে চুমু দিলেন। ঠিক সেই সময়ই পুলিশকে তাঁর সাবধানবাণী, ‘আপনারা আমার বেডরুমে ঢুকে ঠিক করেননি’।


```