Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

আল্লু নয়, সুপারস্টারকে গ্রেফতার করে ম্যাটিনি নায়ক মুখ্যমন্ত্রীই, ফ্লাওয়ার নেহি ফায়ার!

আপনার পছন্দের তেলুগু অভিনেতা কে? উত্তরে রেবন্ত বলেন, কৃষ্ণা। তিনি আর বেঁচে নেই। তাঁকে প্রশ্ন করা হয়, তাহলে এখনকারদের মধ্যে কাকে আপনার ভাল লাগে? জবাবে রেবন্ত বলেন, কাউকে না।

আল্লু নয়, সুপারস্টারকে গ্রেফতার করে ম্যাটিনি নায়ক মুখ্যমন্ত্রীই, ফ্লাওয়ার নেহি ফায়ার!

রেবন্ত রেড্ডি ও আল্লু অর্জুন

শেষ আপডেট: 13 December 2024 20:40

দ্য ওয়াল ব্যুরো: হায়দরাবাদে সন্ধ্যা থিয়েটারে পুষ্পা টু রিলিজের দিন পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হয়। সেই ঘটনায় শুক্রবার সুপারস্টার আল্লু অর্জুনকে (Allu Arjun Arrested) পুলিশ গ্রেফতার করতেই, এক শ্রেণির মানুষ বিতর্কের ঝাঁপি খুলে বসেছিলেন। কিন্তু সন্ধেয় জোরালো যুক্তি তাঁদের মুখ বন্ধ করে দিলেন তেলঙ্গনার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি (Revant Reddy)। রেবন্তের দাপুটে জবাব যেন আল্লুর হিরোইজমকেও এদিন ম্লান করে দিল। যেন ফ্রাইডে ম্যাটিনিতে আল্লু নয়, নায়ক রেবন্তই। 

এদিন সন্ধেয় এক অনুষ্ঠানে গিয়ে তেলঙ্গনার কংগ্রেসি মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি (Revant Reddy) বলেন, ওই পদপিষ্টের ঘটনায় ইতিমধ্যেই সন্ধ্যা থিয়েটারের ম্যানেজার ও আরও দুই কর্মীকে গ্রেফতার করা হয়েছে। আল্লু অর্জুনও অভিযুক্ত, পুলিশ তাঁকে গ্রেফতার করেছে (Allu Arjun Arrested)। একজন মহিলা মারা গেলেন, তার পরেও যদি তাঁকে গ্রেফতার করা না হত, তাহলে যাঁরা আজ সমালোচনা করছেন, তাঁরাই বলতেন, ফিল্মস্টার বলে ছেড়ে দিল। সাধারণ মানুষ হলে লক আপে ঢুকিয়ে দিত!

রেবন্ত রেড্ডিকে প্রশ্ন করা হয়, আল্লু অর্জুন তো ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন না। সেখানে ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন থিয়েটার কর্তৃপক্ষ। সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তো ছিল পুলিশের। 

এ প্রশ্ন মাটিতে পড়ার আগেই রেবন্ত বলেন, আল্লু অর্জুন (Allu Arjun) ওখানে যাবেন, তা পুলিশকে আগে থেকে জানানো হয়নি। উনি শুধু সিনেমা দেখতে গেলে, একরকম ছিল। কিন্তু উনি গাড়ি থেকে বেরিয়ে হাত নেড়ে এমন উত্তাল পরিস্থিতি তৈরি করে দেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এর দায় নিতে হবে না? তা ছাড়া পুলিশ তো তাঁকে এক নম্বর অভিযুক্ত করেনি। তিনি অভিযুক্ত নম্বর ১১। এদিন পুলিশ তাঁর বাড়ি গেছে। উনি পুলিশের সঙ্গে থানায় এসেছেন। তাঁকে আদালতে পেশ করা হয়েছে। তার পর আদালতই তাঁকে জামিন দিয়েছে। সরকার সরকারের কাজ করেছে। তার কাছে ফিল্মস্টার আর সাধারণ মানুষ এক। কোনও ফারাক নেই। 

রেবন্ত এদিন যেভাবে সব প্রশ্নের সপাটে জবাব দিয়েছেন, তাতে অনেকের মনে পড়তে পারে পুষ্পা ওয়ানে আল্লুর ডায়লগটাই। ফ্লাওয়ার নেহি ফায়ার!

এদিকে হায়দরাবাদে এই গুঞ্জনও শুরু হয়েছে যে কিছুদিন আগে রেবন্ত রেড্ডি ও আল্লু অর্জুন (Allu Arjun Arrested) এক মঞ্চে ছিলেন। আল্লু রেবন্ত রেড্ডিকে মঞ্চে ভাল করে পরিচয় করিয়ে দেননি তাই প্রতিশোধ নিচ্ছেন তেলঙ্গনার মুখ্যমন্ত্রী। এ কথা শুনে হেসে ফেলেন রেবন্ত রেড্ডি। বলেন, আল্লু অর্জুন (Allu Arjun Arrested) যখন স্কুলে পড়েন তখন থেকে আমি ওকে চিনি। উনি আমাকে চেনেন। ওঁদের কংগ্রেসি পরিবার। ওঁর কাকা চিরঞ্জিবী কংগ্রেসে রয়েছেন। ওঁর শ্বশুরমশাই চন্দ্রশেখর রেড্ডি আমার আত্মীয় হয়। আমাদের কোনও বিরোধ নেই। আমার সরকার শুধু রাজধর্ম পালন করেছে। 

এরই পাল্টা প্রশ্ন করেন রেবন্ত রেড্ডি। তিনি বলেন, ওই দিন পদপিষ্ট হয়ে একজন মহিলা মারা গেলেন। তাঁর ১৩ বছরের ছেলে এখনও হাসপাতালে ভর্তি। কোমায় রয়েছে। কেউ তো একবারও তাঁদের কথা জানতে চাইছে না। ওই ছেলেটি কোমা থেকে ফিরে এলে তাঁর মনের অবস্থা কী হবে তা তো কেউ ভাবছে না। আরে সিনেমা তো একটা ব্যবসা। টাকা লাগিয়েছে তা উঠে আসবে। কিন্তু ওই পরিবারটার কী হবে!

শুক্রবার সন্ধের ওই অনুষ্ঠানে রেবন্ত রেড্ডিকে প্রশ্ন করা হয়, আপনার পছন্দের তেলুগু অভিনেতা কে? উত্তরে রেবন্ত বলেন, কৃষ্ণা। তিনি আর বেঁচে নেই। তাঁকে প্রশ্ন করা হয়, তাহলে এখনকারদের মধ্যে কাকে আপনার ভাল লাগে? জবাবে রেবন্ত বলেন, কাউকে না। সবাই তো আমার ফ্যান। আমি কারও ফ্যান নই।


```