Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

শেষাচলম অতীত, এবার কি বাংলার জঙ্গলে ‘পুষ্পারাজ’!

দ্য ওয়াল ব্যুরো: সোমবার, ২২ অগস্ট থেকে শুরু হল ‘পুষ্পা: দ্য রুল’ (Pushpa: The Rule)-এর যাত্রা। খুবই সাদামাটাভাবে হয়েছে ছবির মহরত। উপস্থিত ছিলেন পরিচালক সুকুমার, অভিনেতা রশ্মিকা মান্ধানাও (Rashmika Mandana)। তবে হাজির ছিলেন না ‘পুষ্পারাজ’

শেষাচলম অতীত, এবার কি বাংলার জঙ্গলে ‘পুষ্পারাজ’!

শেষ আপডেট: 24 August 2022 09:51

দ্য ওয়াল ব্যুরো: সোমবার, ২২ অগস্ট থেকে শুরু হল ‘পুষ্পা: দ্য রুল’ (Pushpa: The Rule)-এর যাত্রা। খুবই সাদামাটাভাবে হয়েছে ছবির মহরত। উপস্থিত ছিলেন পরিচালক সুকুমার, অভিনেতা রশ্মিকা মান্ধানাও (Rashmika Mandana)। তবে হাজির ছিলেন না ‘পুষ্পারাজ’। আপাতত মার্কিন মুলুকে রয়েছেন আল্লু অর্জুন (Allu Arjun)। সেখান থেকে তিনি ফিরলেই শুরু হয়ে যাবে ‘পুষ্পা ২’-র শ্যুটিং

তবে এরমধ্যেই ‘পুষ্পা’র দ্বিতীয় ভাগ নিয়ে এমন একটি খবর সামনে এল, যা শুনে চমকে গিয়েছেন অর্জুনের বাঙালি ভক্তরা। সূত্রের খবর, এই দক্ষিণী ছবির বেশ কিছু অংশের শ্যুটিং নাকি হতে পারে এই বাংলাতেই। রাঢ়বঙ্গের বাঁকুড়ার জঙ্গলে দেখা যেতে পারে ‘পুষ্পারাজ’! জানা গেছে, ছবির কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের শ্যুটিং হবে বাঁকুড়ার খাতড়া রেঞ্জে। যদিও এই ব্যাপারে নির্মাতাদের তরফে এখনও কোনও পাকাপাকি খবর পাওয়া যায়নি।

‘পুষ্পা’র প্রথম ভাগে বিরোধী স্মাগলিং গ্যাংয়ের সঙ্গে ধুন্ধুমার লড়াইতে মাততে দেখা গিয়েছিল পুষ্পারাজ ওরফে আল্লু অর্জুনকে। দ্বিতীয়ভাগেও তেমনই দৃশ্যের পরিকল্পনা রয়েছে পরিচালকের। জানা গেছে, সেই দৃশ্যেরই প্রেক্ষাপট হবে বাঁকুড়ার খাতড়া। তবে কবে থেকে এই রাজ্যে শ্যুটিং শুরু হবে, তা এখনও জানা যায়নি। তবে গোপন সূত্রে খবর অনুযায়ী আগামী বছরের গোড়াতেই এখানে শ্যুটিংয়ে আসতে পারেন আল্লু অর্জুন।

বলিউডকে সরিয়ে বিনোদনের পর্দায় দাপিয়ে বেড়াচ্ছেন আল্লু অর্জুন! তেলেগু ছবির ভারতজয়

এই খবরে এখনও ছবির নির্মাতাদের স্বীকৃতি না মিললেও আল্লু অর্জুনের বাংলার ফ্যানদের মধ্যে ইতিমধ্যেই উত্তেজনার পারদ তুঙ্গে। বলা বাহুল্য, এই দক্ষিণী ছবির শ্যুটিং বাঁকুড়ার জঙ্গলে হলে, দেশের সিনেমা মানচিত্রে তা নিজের আলাদা জায়গা করে নেবে।


```