Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ম্যাথিয়াস বো কে? একনজরে অভিনেত্রী তাপসী পান্নুর সদ্যবিবাহিত জীবনসঙ্গী

কিন্তু কে এই ম্যাথিয়াস বো? চলুন, দ্য ওয়ালের সঙ্গে উঁকি মারা যাক সেদিকে।

ম্যাথিয়াস বো কে? একনজরে অভিনেত্রী তাপসী পান্নুর সদ্যবিবাহিত জীবনসঙ্গী

ম্যাথিয়াস বো ও তাপসী পন্নু

শেষ আপডেট: 25 March 2024 17:07

দ্য ওয়াল ব্যুরো: জল্পনার অবসান। অবশেষে, প্রাক্তন-ব্যাডমিন্টন তারকা ও বর্তমানে ভারতের ব্যাডমিন্টন ডাবলস দলের কোচ ম্যাথিয়াস বোয়ের সঙ্গে সাতপাকে আবদ্ধ হলেন অভিনেত্রী তাপসী পন্নু। উদয়পুরে ২৩ মার্চ অত্যন্ত ঘরোয়াভাবে বিয়ের অনুষ্ঠান সারা হয়েছে। কেবলমাত্র ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয় পরিজনরাই আমন্ত্রিত ছিলেন। সবরকম ভাবে আয়োজনকে ব্যক্তিগত রাখা হয়েছিল। 

কিন্তু কে এই ম্যাথিয়াস বো? চলুন, দ্য ওয়ালের সঙ্গে উঁকি মারা যাক সেদিকে।

তাপসীর সঙ্গে ম্যাথিয়াসের সম্পর্ক, তাপসীর নিজের কথাতেই, ‘প্রায় দশ বছর হয়ে গেল’। একেবারে বলিউডে ডেবিউয়ের সময় থেকে পরিচয় তাপসী আর ম্যাথিয়াসের। ২০১৩ সালের কথা। তাপসী তখন কাজ করছেন ‘চশমে বদ্দুর’ ছবিতে, পরিচালক ডেভিড ধাওয়ান। তখন থেকেই পরিচয় ম্যাথিয়াস-তাপসীর। তারপরের দশ বছর ধরে সেটাই চলেছে। ‘আমি খুশি খুব’, এক সাক্ষাৎকারে বলেছিলেন তাপসী, ‘একজন মানুষের সঙ্গেই দশ বছর ধরে আছি। তাই থাকব। ছাড়াছাড়ির কোনও প্রশ্নই নেই।’

ম্যাথিয়াস আদতে ড্যানিশ। ডেনমার্কেই জন্ম ১৯৮০ সালে, বড় হওয়া, ব্যাডমিন্টনে হাতেখড়ি। ১৯৯৮ সালে আন্তর্জাতিক ব্যাডমিন্টনে ডেবিউ ম্যাথিয়াসের। ২০১২ সালে ডাবলসের বিশ্বের এক নম্বর জায়গা ছুঁয়ে ফেলেন ম্যাথিয়াস। লন্ডন অলিম্পিকে সে বছর ব্যাডমিন্টন ডাবলসে ফাইনাল অবধি উঠেছিলেন ম্যাথিয়াস ও তাঁর সঙ্গী কার্স্টেন মোজেনসেন। যদিও চিনের কাই ইয়ুং-ফু হাইফেং জুটির কাছে হারতে হয় তাঁদের। জেতেন অলিম্পিক রৌপ্যপদক। 

২০২০ সালে পেশাদার ব্যাডমিন্টন থেকে অবসর নেন ম্যাথিয়াস। প্রথমে খুব একটা শখ ছিল না কোচিং-এ আসার। কিন্তু ভারতীয় ব্যাডমিন্টন তারকা চিরাগ শেট্টির অনুরোধে নাকি ম্যাথিয়াস প্রথম ভারতে আসার ভাবনা-চিন্তা করেন। আজ সাত্ত্বিকসাইরাজ রনকিরেড্ডি ও চিরাগের জুটি ব্যাডমিন্টনে বিশ্বসেরা। জিতে এসেছে টমাস কাপ। দু’জনেই নিজেদের সাফল্যের পিছনে কৃতিত্ব দেন ম্যাথিয়াসের প্রশিক্ষণকে। সাইনা নেহওয়াল, পি ভি সিন্ধুর মত পুলেল্লা গোপীচন্দের ছাত্র-ছাত্রীদের পাশাপাশি ম্যাথিয়াসের ছাত্ররাও এই মুহূর্তে ভারতকে আন্তর্জাতিক ব্যাডমিন্টন মানচিত্রে সেরা জায়গায় নিয়ে গিয়েছে।

ভারতেই দীর্ঘদিন ধরে থাকেন ম্যাথিয়াস। ব্যাডমিন্টনের পাশাপাশি তাপসীর সঙ্গে একাধিক সামাজিক উদ্যোগে সক্রিয়াভাবে জড়িয়ে তিনি। বহু প্রত্যন্ত এলাকায়, বিভিন্ন এনজিওর সাহায্যে সহায়তা পৌঁছে দিয়েছেন ম্যাথিয়াস। 

উদয়পুরে শিখ ও খ্রিস্টীয় দুই রকম নীতি মেনেই বিয়ের কাজ সারা হয়েছে তাঁদের। উপস্থিত ছিলেন কণিকা ধিলোঁ, অনুরাগ কাশ্যপ ও চিরাগ শেট্টি। ছিলেন তাপসীর পরিবার, তাঁর বোন শগুন পন্নুও। যদিও সমাজমাধ্যমে দেওয়া ছবিতে কেউই খোলসা করেননি কিছু। বোঝাই যাচ্ছিল, সর্বতোভাবে বিষয়টাকে ব্যক্তিগত রাখতে চেয়েছেন তাপসী ও ম্যাথিয়াস।


```