Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অলকা ইয়াগনিক কানে শুনতে পাচ্ছেন না! বিরল স্নায়ুরোগে আক্রান্ত গায়িকা, পোস্ট পড়ে হতবাক সকলে

৫৪ বছর বয়সি অলকা ইয়াগনিক শেষ গান গেয়েছেন 'ক্রু' এবং 'অমর সিং চমকিলা' ছবিতে।

অলকা ইয়াগনিক কানে শুনতে পাচ্ছেন না! বিরল স্নায়ুরোগে আক্রান্ত গায়িকা, পোস্ট পড়ে হতবাক সকলে

অলকা ইয়াগনিক।

শেষ আপডেট: 18 June 2024 12:11

দ্য ওয়াল ব্যুরো: বিরল স্নায়ুর অসুখে আক্রান্ত বলিউডের বিখ্যাত গায়িকা অলকা ইয়াগনিক। এর ফলে কানে শোনার ক্ষমতা কমে গিয়েছে তাঁর। ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি নিজেই এই অসুস্থতার কথা জানিয়েছেন সকলকে। বলেছেন, এই জন্যই গত কয়েকদিন ধরে তিনি নিজেকে আড়ালে রেখেছেন।

৫৪ বছর বয়সি অলকা ইয়াগনিক শেষ গান গেয়েছেন 'ক্রু' এবং 'অমর সিং চমকিলা' ছবিতে। এর পরে তেমন দেখা যায়নি তাঁকে। সোমবার তিনি নিজের একটি ছবি শেয়ার করে একথা লেখেন। তার সঙ্গে সঙ্গেই পোস্টে আছড়ে পড়ে কমেন্টের বন্যা। তাঁর সুস্থতা কামনা করেন সকলে। অনেকেই অবাক হয়ে যান। কেউ কেউ আবার গায়িকাকে পরামর্শ দিয়েছেন, বিশ্রাম নেওয়ার জন্য। 

অলকা ওই পোস্টে লিখেছেন, ‘আমার সমস্ত ভক্ত, বন্ধু, অনুরাগী, শুভাকাঙ্ক্ষীদের বলছি। আমি কয়েক সপ্তাহ আগে একটি ফ্লাইট থেকে নামছিলাম, তখনই হঠাৎ কানে কিছু শুনতে পাচ্ছিলাম না। অনেকেই জানতে চায়, কেন আমায় সেভাবে দেখা যাচ্ছে না। আসলে এটা একটা ভাইরাল সংক্রমণ, যে কারণে বিরল সংবেদনশীল স্নায়ুর সমস্যা দেখা দিয়েছে। এই জন্যই শ্রবণশক্তি হ্রাস পেয়েছে। আমার অজান্তেই এত আকস্মিক একটা সমস্যা দেখা দিয়েছে শরীরে। আমি চেষ্টা করছি এটি মানিয়ে নেওয়ার। আমার জন্য আপনারা প্রার্থনা করবেন।’

সেই সঙ্গেই অলকা সতর্ক করেন, খুব জোরে মিউজিক শোনা এবং হেডফোনের অতিরিক্ত ব্যবহার নিয়ে। তিনি লেখেন, 'আমার প্রফেশনাল জীবনের এই বিপদটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমার বিশ্বাস, আপনাদের ভালোবাসা এবং সমর্থন নিয়ে আমি শীঘ্রই আবার কাজে ফিরব।'

অলকা ইয়াগনিকের এই পোস্টে চমকে গেছেন তারকারাও। অভিনেত্রী ইলা অরুণ মন্তব্য করেছেন, ‘খুব কষ্ট পেলাম শুনে। আমি প্রথমে ছবিটা দেখেছি কেবল। তার পরে যা পড়লাম, খুবই খারাপ লাগল। তুমি সেরা ডাক্তারদের উপর ভরসা রাখো। ভাল থাকবে, খুব তাড়াতাড়ি আমরা তোমার মিষ্টি গলা শুনতে পাব। ভালবাসা। সবসময় নিজের যত্ন নিও।’

আর এক জনপ্রিয় গায়ক সোনু নিগমও লিখেছেন, ‘আমার কেন জানি না মনে হচ্ছিল, কিছু হয়েছে। আমি ফিরেই তোমার সঙ্গে দেখা করব, সেরে ওঠো।’ 


```